বাংলাদেশ কিন্ডারগার্টেন সোসাইটির মতবিনিময় সভা অনুষ্ঠিত
বাংলাদেশ কিন্ডারগার্টেন সোসাইটির রাজশাহী বিভাগের উপজেলা, মহানগর ও জেলা সভাপতি-সচিবদের অংশগ্রহণে সংবর্ধনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৪ জুলাই) সকালে নাটোর রাজবাড়ীর আনন্দ ভবন মিলনায়তনে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ কিন্ডারগার্টেন সোসাইটির রাজশাহী বিভাগের সভাপতি মো. গোলাম সারওয়ার স্বপন। সঞ্চালনা করেন বিভাগের সচিব মো. ইয়াকুব আলী।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর জেলা পরিষদের প্রশাসক রহিম নেওয়াজ। বিশেষ অতিথি ছিলেন জেলা যুবদলের সভাপতি এ. হাই তালুকদার ডালিমসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, দেশের শিক্ষাব্যবস্থায় কিন্ডারগার্টেনগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। শিক্ষার মানোন্নয়ন, দক্ষ ও নৈতিক নাগরিক গড়ে তুলতে সরকারি-বেসরকারি সমন্বয় এবং কিন্ডারগার্টেন শিক্ষকদের প্রশিক্ষণ ও প্রয়োজনীয় সহায়তা আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন তারা।