পুঠিয়ায় নিম্নমানের মরিচে রং মেশানোর দায়ে ২০ হাজার টাকা জরিমানা
রাজশাহীর পুঠিয়া উপজেলার বানেশ্বরে নিম্নমানের মরিচে রং মিশিয়ে বিক্রির অপরাধে হেফজুল ইসলাম রাইস মিলকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে প্রতিষ্ঠানটিতে থাকা ১০০ কেজি মরিচ ঘটনাস্থলেই ধ্বংস করা হয়।
হেফজুল ইসলাম রাইস মিলের স্বত্বাধিকারী মো. ওবায়দুর রহমান। নিম্নমানের মরিচে রং মিশিয়ে তা রঙিন করার অপরাধে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়।
রাজশাহী বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক মো. ইব্রাহীম হোসেনের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে অপরাধের প্রমাণ পাওয়ায় প্রতিষ্ঠানটিকে জরিমানা করা হয় এবং জনস্বাস্থ্যের ঝুঁকি এড়াতে ১০০ কেজি মরিচ ঘটনাস্থলেই ধ্বংস করা হয়।