শনিবার, আগস্ট ২২, ২০২৬

নগরীতে নারীসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তারনগরীতে নারীসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

সংবাদ বিজ্ঞপ্তি ০৪ জুলাই ২০২৬ ১১:৪৪ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
সংবাদ বিজ্ঞপ্তি ০৪ জুলাই ২০২৬ ১১:৪৪ অপরাহ্ন
নগরীতে নারীসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তারনগরীতে নারীসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নগরীতে চলমান মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে কর্ণহার থানা পুলিশ পৃথক অভিযান পরিচালনা করে নারীসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে।

গ্রেপ্তারকৃত আসামিরা হলেন, কর্ণহার থানার বেজুড়া গ্রামের মৃত আয়েন উদ্দিনের ছেলে মো: গাজলুর রহমান (৪২) এবং কর্ণহার থানার শিশাপাড়া গ্রামের মো: সেরাজুল ইসলামের স্ত্রী মোসা: মিলিয়ারা বেগম ওরফে মিলি (৪৯)। উভয়েই রাজশাহী মহানগরীর স্থায়ী বাসিন্দা।

গত ০২ জুলাই রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে কর্ণহার থানার বেজুড়া এলাকায় অভিযান পরিচালনা করে গাজলুরকে এবং একই তারিখ ও সময়ে কর্ণহার থানার শিশাপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে মিলিকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত আসামিদের দেহ তল্লাশি করে মোট ১৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। সেইসাথে গাঁজা পরিমাপে ব্যবহৃত ১টি ডিজিটাল মেশিন এবং গাঁজা বিক্রির নগদ ১ হাজার ৮শ টাকা জব্দ করা হয়।

উল্লেখ্য, গ্রেপ্তারকৃত আসামি গাজলুরের বিরুদ্ধে আরএমপির কর্ণহার থানায় ১টি মাদক মামলা চলমান রয়েছে।

এ ঘটনায় গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে কর্ণহার থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা রুজু করে পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।