শনিবার, আগস্ট ২২, ২০২৬

নগরীতে ২ মাদক কারবারি গ্রেপ্তার

সংবাদ বিজ্ঞপ্তি ০৪ জুলাই ২০২৬ ১১:৪৪ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
সংবাদ বিজ্ঞপ্তি ০৪ জুলাই ২০২৬ ১১:৪৪ অপরাহ্ন
নগরীতে ২ মাদক কারবারি গ্রেপ্তার

রাজপাড়া থানার দাশপুকুর আইডি বাগানপাড়া ঈদগাহ মাঠের উত্তর পার্শ্বে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ২ জন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে।

গ্রেপ্তারকৃত আসামিরা হলেন, নগরীর বোয়ালিয়া থানার দরগাপাড়া গ্রামের মো: শহিদুলের ছেলে মো: শাহ পরান (২৮) এবং রাজপাড়া থানার সিলিন্দা পশ্চিমপাড়া গ্রামের মো: সেন্টু শেখ ওরফে সেন্টু কসাইয়ের ছেলে মো: আলামিন (৩৪)।

শুক্রবার (০৩ জুলাই) রাত আনুমানিক পৌনে ১০ টার দিকে আরএমপি কমিশনার মহোদয়ের নিজস্ব বিশেষ মাদকবিরোধী টিম রাজপাড়া থানার দাশপুকুর এলাকার আইডি বাগানপাড়া ঈদগাম মাঠের উত্তর পার্শ্বে থেকে শাহ পরান ও আলামিনকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃত আসামিদের দেহ তল্লাশি করে মোট ৯২৭ গ্রাম গাঁজা, ৮০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। সেইসাথে মাদক বিক্রির নগদ ১ হাজার টাকা জব্দ করা হয়।

উল্লেখ্য, গ্রেপ্তারকৃত আসামি শাহ পরানের বিরুদ্ধে আরএমপি’র বিভিন্ন থানায় ৪টি মাদক ও ১টি দন্ডবিধি আইনে মামলা  এবং আলামিনের বিরুদ্ধে আরএমপির বিভিন্ন থানায় ৩টি মাদক ও ১টি দন্ডবিধি আইনে মামলা চলমান রয়েছে। 

গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে রাজপাড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।