গোদাগাড়ী হতে ৩০০ গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
র্যাব-৫, রাজশাহীর সদর কোম্পানীর একটি অপারেশন দল রোববার (৫ জুলাই) ১০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে রাজশাহীর গোদাগাড়ী থানার লালবাগ হেলিপ্যাড এলাকায় অভিযান চালিয়ে ৩৩০ গ্রাম হেরোইন ও ১৫০ গ্রাম হাইড্রোজসহ একজনকে গ্রেফতার করেছে। ধৃত আসামী আল- আমিন (২২) গোদাগাড়ীর রামনগর হেলিপ্যাড এলাকার নুরুল ইসলামের ছেলে।
ধৃত আসামিকে জিজ্ঞাসাবাদে দীর্ঘদিন যাবৎ অবৈধ মাদকদ্রব্য হেরোইন বিভিন্ন উপায়ে অবৈধভাবে সংগ্রহ পূর্বক উক্ত এলাকা সহ বিভিন্ন এলাকায় ক্রয়-বিক্রয় করে আসছে বলে সত্যতা স্বীকার করে।
গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে রাজশাহী জেলার গোদাগাড়ী থানায় মামলা রুজু করা হয়েছে।