শনিবার, আগস্ট ২২, ২০২৬

পবায় বিএসটিআই’র অনুমোদনহীন ২ বেকারিকে ৩০ হাজার টাকা জরিমানা

তথ্যবিবরণী ০৫ জুলাই ২০২৬ ১১:১৭ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
তথ্যবিবরণী ০৫ জুলাই ২০২৬ ১১:১৭ অপরাহ্ন
পবায় বিএসটিআই’র অনুমোদনহীন ২ বেকারিকে ৩০ হাজার টাকা জরিমানা

বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) এর রাজশাহী বিভাগীয় দপ্তরের উদ্যোগে রোববার (৫ জুলাই) বেলা সাড়ে ১১ টায় রাজশাহীর পবা উপজেলায় একটি ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। এতে বিএসটিআই’র গুণগত মানসনদ গ্রহণ ছাড়াই অত্যন্ত অস্বাস্থ্যকর পরিবেশে বিস্কুট, পাউরুটি ও কেক উৎপাদন ও বিক্রি-বিতরণ এবং পণ্যের প্যাকেট/মোড়কে অবৈধভাবে বিএসটিআই’র মানচিহ্ন ব্যবহার করায় নওহাটায় অবস্থিত তাজ বেকারী এন্ড কনফেকশনারীকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। 

এছাড়া বিএসটিআই’র গুণগত মানসনদ গ্রহণ ছাড়া অস্বাস্থ্যকর পরিবেশ ‘কেক’ উৎপাদন ও বিক্রি-বিতরণ করায় বায়া বাজার এলাকায় অবস্থিত সামিউল খালেক বেকারীকে ৫  হাজার টাকা জরিমানা করা হয়।

রাজশাহী জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহরিয়ার ইসলাম নাসিফ ও সেহরীন তাবাসসুম তিথী এর নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্টে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই রাজশাহীর সার্টিফিকেশন মার্কস উইং কর্মকর্তা প্রকৌশলী জুনায়েদ আহমেদ।