শনিবার, আগস্ট ২২, ২০২৬

স্কুলে মদ্যপান-মাতলামির অভিযোগে সেই শিক্ষক বরখাস্ত, এমপিও স্থগিত

সোনার দেশ ডেস্ক ০৫ জুলাই ২০২৬ ১১:৫২ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
সোনার দেশ ডেস্ক ০৫ জুলাই ২০২৬ ১১:৫২ অপরাহ্ন
স্কুলে মদ্যপান-মাতলামির অভিযোগে সেই শিক্ষক বরখাস্ত, এমপিও স্থগিত

বিদ্যালয়ের অফিস কক্ষে মদ খেয়ে মাতলামির অভিযোগে সিরাজগঞ্জের শাহজাদপুরের নুকালী বহুপার্শ্বিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুহুল আমিনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এমপিও স্থগিত করা হয়েছে।

শনিবার (৪ জুলাই) শিক্ষা মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ ব্যবস্থা নেওয়ার কথা জানানো হয়।

সম্প্রতি বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রধান শিক্ষক রুহুল আমিনের মাতলামি করার একটি আপত্তিকর ভিডিও ছড়িয়ে পড়ে। যেখানে তাকে নেশাগ্রস্ত অবস্থায় অশোভন আচরণ ও অসংলগ্ন কথা বলতে দেখা যায়।

শিক্ষা মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বিষয়টি দৃষ্টিগোচর হওয়া মাত্র শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন এ বিষয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেন।

এ বিষয়ে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের এক আদেশে বলা হয়, ওই প্রধান শিক্ষকের এ ধরনের আপত্তিকর, অনৈতিক ও আইন-বহির্ভূত কর্মকাণ্ড শিক্ষক সমাজের মর্যাদা মারাত্মকভাবে ক্ষুণ্ন হয়েছে। একইসঙ্গে ছাত্রছাত্রী, অভিভাবক ও সাধারণ মহলে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। এটি স্বীকৃতিপ্রাপ্ত বেসরকারি মাধ্যমিক স্কুলশিক্ষকদের চাকরির শর্ত বিধিমালা ১৯৭৯ অনুযায়ী চরম শৃঙ্খলা ভঙ্গ ও অসদাচরণের শামিল। এ জন্য তাকে তাৎক্ষণিকভাবে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

এ ছাড়া জনবলকাঠামো ও এমপিও নীতিমালা অনুযায়ী পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তার এমপিও স্থগিত করা হয়েছে।- ঢাকা মেইল