শনিবার, আগস্ট ২২, ২০২৬

মাদকবিরোধী অভিযানে ১ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ইয়াবা ট্যাবলেট উদ্ধার

সংবাদ বিজ্ঞপ্তি ০৬ জুলাই ২০২৬ ১২:২৭ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
সংবাদ বিজ্ঞপ্তি ০৬ জুলাই ২০২৬ ১২:২৭ অপরাহ্ন
মাদকবিরোধী অভিযানে ১ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ইয়াবা ট্যাবলেট উদ্ধার

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের রাজপাড়া থানা পুলিশ মাদকবিরোধী অভিযান পরিচালনা করে  ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে।

বৃহস্পতিবার (৪ জুলাই) রাত আনুমানিক সোয়া ১১টার দিকে রাজপাড়া থানার একটি টহল দল চন্ডিপুর কদমতলা এলাকায় অভিযান পরিচালনা করে মহানগরীর রাজপাড়া থানার চন্ডিপুর গ্রামের মো. রতনের ছেলে মো. আপনকে (২৩)  গ্রেপ্তার করে। এ সময় তার দেহ তল্লাশি করে বিক্রয়ের উদ্দেশ্যে রাখা ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে রাজপাড়া থানায় মামলা রুজু করে পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।