শনিবার, আগস্ট ২২, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে বিপুল পরিমাণ হিরোইনসহ চারজনকে আটক

শিবগঞ্জ(চাঁপাইনবাবগঞ্জ)সংবাদদাতা: ০৬ জুলাই ২০২৬ ১২:৩৪ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
শিবগঞ্জ(চাঁপাইনবাবগঞ্জ)সংবাদদাতা: ০৬ জুলাই ২০২৬ ১২:৩৪ অপরাহ্ন
চাঁপাইনবাবগঞ্জে বিপুল পরিমাণ হিরোইনসহ চারজনকে আটক

চাঁপাইনবাবগঞ্জ পুলিশের মাদকবিরোধী অভিযানে  দুই কেজি ৬৯৫ গ্রাম হিরোইনসহ একই পরিবারের চারজন আটক হয়েছে। আটক ব্যক্তিরা হলো-চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ফুলকুড়ি সিএনবিঘাট এলাকার চরবাগডাঙ্গা ইউনিয়নের সাবেক ইউপি সদস্য মো. আব্দুর রহমান (৫৫) তার স্ত্রী মোসা. মাসিরুন বেগম (৫০) ও তাদের দুই ছেলে মো. শুকুদ্দি (৩৪) ও  মো. মাসুদ রানা (১৮ রোববার (৫ জুলাই) বিকেল ৩টার দিকে ফুলকুঁড়ি স্কুল সংলগ্ন জনৈক আব্দুর রহমানের বাড়িতে অভিযান চালিয়ে ২০টি প্লাস্টিকের প্যাকেটে রাখা ২ কেজি ৬৯৫ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।


বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন গতকাল সন্ধ্যায় পুলিশ সুপারের কার্যালয়ের এক প্রেসবিজ্ঞপ্তিতে চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশ সুপার গৌতমকুমার বিশ্বাস। প্রেসবিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে গোপন সংবাদের ভিত্তিতে ফুলকুড়ি সিএনবিঘাট এলাকায় চরবাগডাঙ্গা ইউনিয়নের সাবেক সদস্য আব্দুর রহমানের বাড়িতে পুলিশের একটি দল অভিযান চালিয়ে দুই কেজি ৬৯৫ গ্রাম হিরোইন, নগদ  ২৪ হাজার ৩২০ টাকা, পাঁচটি অ্যান্ড্রয়েড ফোন, একটি বাটন ফোন, একটি ডিজিটাল ওয়েট মেশিন পাসপোটর্ ডিভিআর হিরোইন শুকানোর গামলা বিভিন্ন সরঞ্জমাদিসহ উক্ত চারজনকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় একটি মামলা হয়েছে।