শনিবার, আগস্ট ২২, ২০২৬

গোমস্তাপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত

গোমস্তাপুর প্রতিনিধি ০৬ জুলাই ২০২৬ ০৯:৪৬ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
গোমস্তাপুর প্রতিনিধি ০৬ জুলাই ২০২৬ ০৯:৪৬ অপরাহ্ন
গোমস্তাপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে নানা আয়োজনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষ্যে উপজেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড আয়োজনে র‌্যালি ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়।

সোমবার (৬ জুলাই) সকালে র‌্যালিটি উপজেলা চত্বর থেকে বের হয়ে ওই এলাকার সড়ক প্রদক্ষিণ করে একইস্থানে এসে শেষ হয়। পরে উপজেলা সভাকক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জাকির মুন্সী। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন- চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ড. মু.মিজানুর রহমান। এতে সূচনা বক্তব্য দেন- উপজেলা পল্লী উন্নয়ন অফিসার রাইসুল ইসলাম। অন্য অতিথিদের মধ্যে বক্তব্য দেন-পার্বতীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন,উপজেলা প্রকৌশলী (এলজিইডি) আছহাবুর রহমান, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান নুরুন্নেসা বাবলি, গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নূরে আলম,উপজেলা প্রেসক্লাবের সভাপতি আসাদুল্লাহ আহমদসহ অন্যরা।