শনিবার, আগস্ট ২২, ২০২৬

রাসিক প্রশাসকের সঙ্গে মসজিদ কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

সংবাদ বিজ্ঞপ্তি ০৬ জুলাই ২০২৬ ০৯:৪৭ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
সংবাদ বিজ্ঞপ্তি ০৬ জুলাই ২০২৬ ০৯:৪৭ অপরাহ্ন
রাসিক প্রশাসকের সঙ্গে মসজিদ কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন নগরীর ২ নম্বর ওয়ার্ডের হড়গ্রাম নতুনপাড়া চারখুটা মোড় জামে মসজিদ পরিচালনা কমিটির নেতৃবৃন্দ। 

সাক্ষাৎকালে মসজিদ কমিটির নেতৃবৃন্দ মসজিদের সার্বিক উন্নয়নে রাসিক প্রশাসকের সহযোগিতা কামনা করেন। এ সময় রাসিক প্রশাসক মসজিদের উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

এ সময় উপস্থিত ছিলেন মসজিদ পরিচালনা কমিটির সভাপতি আলহাজ্ব লিটন আলী, সাধারণ সম্পাদক মোঃ ইসহাক আলী মণ্ডল এবং কাশিয়াডাঙ্গা থানা বিএনপির সাধারণ সম্পাদক মজিউল আহসান হিমেল সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।