শনিবার, আগস্ট ২২, ২০২৬

উত্তরবঙ্গের বেকারি শিল্প আধুনিকায়নে সমন্বিত উদ্যোগের আহ্বান

নিজস্ব প্রতিবেদক ০৬ জুলাই ২০২৬ ০৯:৫২ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
নিজস্ব প্রতিবেদক ০৬ জুলাই ২০২৬ ০৯:৫২ অপরাহ্ন
উত্তরবঙ্গের বেকারি শিল্প আধুনিকায়নে সমন্বিত উদ্যোগের আহ্বান

উত্তরবঙ্গের বেকারি শিল্পের সার্বিক উন্নয়ন, ব্যবসায়িক সমস্যা সমাধান, খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ এবং মানসম্মত উৎপাদনব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে রাজশাহীতে বেকারি মালিকদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৬ জুলাই) বিকেলে নগরীর কুমারপাড়ায় আমানা ফুড ভিলে এ সভার আয়োজন করে রাজশাহী জেলা বেকারী মালিক সমিতি। সভায় প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ ব্রেড, বিস্কুট ও কনফেকশনারী প্রস্তুতকারক সমিতির সভাপতি মোহাম্মদ জালাল উদ্দিন (সিআইপি)।


বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, সংগঠনটির সাধারণ সম্পাদক মো. রেজাউল হক রেজু, উত্তরবঙ্গ বেকারী মালিক সমিতির সভাপতি মো. হাসান আলী আলাল, রংপুর জেলা বেকারী মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক মো. হাসান ফারুখ, দৈনিক সোনালী সংবাদ পত্রিকার সম্পাদক মো. লিয়াকত আলী, দৈনিক সোনার দেশ পত্রিকার সম্পাদক আকবারুল হাসান মিল্লাত এবং উত্তরবঙ্গ বেকারী মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. সেকেন্দার আলী। সভায় সভাপতিত্ব করেন রাজশাহী জেলা বেকারী মালিক সমিতির সভাপতি মো. সেলিম রেজা।


বক্তারা বলেন, বেকারি শিল্প বর্তমানে নানা চ্যালেঞ্জের মুখে রয়েছে। কাঁচামালের দাম বৃদ্ধি, উৎপাদন ব্যয় বেড়ে যাওয়া, মানসম্মত ও নিরাপদ খাদ্য উৎপাদনের চাপ এবং ব্যবসা পরিচালনার বিভিন্ন জটিলতা এ খাতের উদ্যোক্তাদের ওপর প্রভাব ফেলছে। এসব সমস্যা সমাধানে বেকারি মালিকদের আরও সংগঠিত ও ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সভায় উত্তরবঙ্গের বেকারি শিল্পকে আধুনিক, মানসম্মত ও প্রতিযোগিতামূলক করে গড়ে তুলতে সরকারের সংশ্লিষ্ট দপ্তর, ব্যবসায়ী সংগঠন এবং উদ্যোক্তাদের সমন্বিত উদ্যোগ গ্রহণের আহ্বান জানানো হয়।


বক্তারা খাদ্য নিরাপত্তা নিশ্চিত করে ভোক্তাদের কাছে মানসম্পন্ন পণ্য পৌঁছে দেওয়ার ওপরও গুরুত্ব দেন। মতবিনিময় সভায় রাজশাহীসহ উত্তরবঙ্গের বিভিন্ন জেলার বেকারি মালিক, ব্যবসায়ী, সংগঠনের নেতৃবৃন্দ এবং গণমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।