শনিবার, আগস্ট ২২, ২০২৬

পাবনায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

পাবনা প্রতিনিধি ০৬ জুলাই ২০২৬ ০৯:৫৪ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
পাবনা প্রতিনিধি ০৬ জুলাই ২০২৬ ০৯:৫৪ অপরাহ্ন
পাবনায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

নানা আয়োজনে পাবনায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে সোমবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়।

জেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) পাবনার যৌথ আয়োজনে বের হওয়া র‌্যালীটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে গিয়ে শেষ হয়।

সেখানে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, জেলা প্রশাসক আমিনুল ইসলাম। সভায় আরো বক্তব্য দেন, পাবনার পুলিশ সুপার ছুফি উল্লাহ, বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড পাবনার উপ-পরিচালক এ.কে.এম. জাকিরুল ইসলামসহ অনেকে।  

বক্তারা গ্রামীণ উন্নয়ন, দারিদ্র্য বিমোচন, কর্মসংস্থান সৃষ্টি এবং টেকসই উন্নয়নে পল্লী উন্নয়ন কার্যক্রমের গুরুত্ব তুলে ধরেন। অনুষ্ঠানে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে পল্লী উন্নয়ন দলের ক্ষুদ্র উদ্যোক্তা ও কৃষক সমবায় সমিতির সদস্যদের মাঝে ঋণের চেক ও গাছের চারা বিতরন করা হয়।