আত্রাই জোনাল (পল্লীবিদ্যুৎ) অফিসের উদ্বোধন
নওগাঁর আত্রাইয়ে আত্রাই জোনাল (পল্লীবিদ্যুৎ) অফিসের উদ্বোধন করা হয়েছে। সোমবার (৬ জুলাই) সকালে আত্রাই ফায়ার স্টেশন অফিসের পশ্চিম পার্শ্বে নতুন এ ভবনের উদ্বোধন করেন শেখ মো: রেজাউল ইসলাম এমপি।
আত্রাই জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার জসিম উদ্দিন এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে নওগাঁ পবিস-২ এর জেনারেল ম্যানেজার মাহাবুব জিয়া, আত্রাই উপজেলা নির্বাহী অফিসার মনিরুজ্জামান, নওগাঁ বাপবিবো এর নির্বাহী প্রকোৗশলী(এসওডি) ময়নুল হাসান, নওগাঁ পল্লীবিদ্যুৎ সমিতি-১ এর জেনারেল ম্যানেজার রেজাউল করিম, আত্রাই জোনাল অফিসের সহকারী জেনারেল ম্যানেজার রাজু হাসান, পরিচালক সাইদুর রহমান, উপজেলা বিএনপির যুগ্ম-সাধারন সম্পাদক আব্দুল মান্নান প্রমুখ উপস্থিত ছিলেন।