মোহনপুরে পল্লী উন্নয়ন দিবসে নানা উপকরণ বিতরণ
‘উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ—সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে মোহনপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবসে র্যালি ও আলোচনা সভাশেষে সরকারি বিভিন্ন সহায়তা বিতরণ করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন রাজশাহী-৩ আসনের (পবা-মোহনপুর) সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল হক মিলন।
রোববার (৬ জুলাই) দুপুরে মোহনপুর উপজেলা পরিষদ মিলনায়তনে এর আয়োজন করে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফাহিমা বিনতে আখতার। এসময় থানার অফিসার ইনচার্জ ওসি মিজানুর রহমান, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মশিউর রহমান, উপজেলা কৃষি অফিসার কামরুল ইসলাম, মোহনপুর সহকারী কমিশনার (ভূমি) জোবাইদা সুলতানা, মোহনপুর উপজেলা বিএনপির সভাপতি শামিমুল ইসলাম মুন, সাধারণ সম্পাদক সাবেক চেয়ারম্যান মাহাবুব আর রশিদসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।