শনিবার, আগস্ট ২২, ২০২৬

কেশরহাট বণিক সমবায় সমিতি নির্বাচনে ৩১ প্রার্থীর মনোনয়নপত্র জমা

কেশরহাট প্রতিনিধি ০৬ জুলাই ২০২৬ ১০:১৭ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
কেশরহাট প্রতিনিধি ০৬ জুলাই ২০২৬ ১০:১৭ অপরাহ্ন
কেশরহাট বণিক সমবায় সমিতি নির্বাচনে ৩১ প্রার্থীর মনোনয়নপত্র জমা

মোহনপুর উপজেলার কেশরহাট বণিক সমবায় সমিতি লিমিটেডের নির্বাচনকে সামনে রেখে ৩১ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। সোমবার (৬ জুলাই) বিকেলে নির্বাচন কমিশনের কার্যালয়ে তারা আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র জমা দেন।

এর মধ্যে কেশরহাট বহুমুখী ব্যবসায়ী ঐক্য পরিষদ মনোনীত সভাপতি প্রার্থী  সার ব্যবসায়ী শফিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক প্রার্থী মোহাম্মাদ আলী বাচ্চুসহ ১৫টি পদের প্রার্থীরা পর্যায়ক্রমে তাদের মনোনয়নপত্র দাখিল করেন।

মনোনয়নপত্র জমা দেওয়ার সময় সমিতির অস্থায়ী কার্যালয়ে উপস্থিত ছিলেন কেশরহাট পৌরসভা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সেলিম রেজা, কেশরহাট বণিক সমবায় সমিতি লিমিটেডের প্রধান নির্বাচন কমিশনার আবু হেনা কামরুজ্জামান, সহকারী নির্বাচন কমিশনার খুশবর রহমান ও জেকের আলী, কোষাধ্যক্ষ ওসমান আলী এবং কেশরহাট বাজারের বিভিন্ন ব্যবসায়ী।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আগামী ২৩ জুলাই অনুষ্ঠিতব্য এ নির্বাচনে প্রায় ১৫ শতার্ধিক ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। নির্বাচনকে কেন্দ্র করে ইতোমধ্যে ব্যবসায়ী মহলে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে।