শনিবার, আগস্ট ২২, ২০২৬

বাগাতিপাড়ায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

বাগাতিপাড়া প্রতিনিধি ০৬ জুলাই ২০২৬ ১০:১৯ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
বাগাতিপাড়া প্রতিনিধি ০৬ জুলাই ২০২৬ ১০:১৯ অপরাহ্ন
বাগাতিপাড়ায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

‘উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ-সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে নাটোরের বাগাতিপাড়ায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত হয়েছে। সোমবার (৬ জুলাই) সকালে উপজেলা পরিষদের বড়াল সভাকক্ষে উপজেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি)-এর যৌথ আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দেবাশীষ বসাকের সভাপতিত্বে এবং উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা গৌতম কুমারের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন জেলা বিএনপির সদস্য হাফিজুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা ড. ভবসিন্ধু রায় ও উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি আরিফুল ইসলাম তপু। এছাড়া বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সুধীজন ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, দেশের টেকসই উন্নয়নের অন্যতম ভিত্তি পল্লী উন্নয়ন। গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী করতে সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নে সবার সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। টেকসই পল্লী উন্নয়নের মাধ্যমে সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তারা।

অনুষ্ঠানে জাতীয় পল্লী উন্নয়ন দিবসের তাৎপর্য তুলে ধরে সরকারের চলমান বিভিন্ন পল্লী উন্নয়ন কার্যক্রম নিয়ে আলোচনা করা হয়। পরে বিআরডিবির ৩৪ জন উপকারভোগীর মধ্যে মোট ৩০ লাখ ৫ হাজার টাকার ঋণ বিতরণ করা হয়। এ সময় তাদের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারাও বিতরণ করা হয়।