লালপুরে এলজিইডির বৃক্ষরোপন কর্মসূচি
নাটোরের লালপুরে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (্্এলজিইডি) উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। প্রধানমন্ত্রীর ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপন কর্মসূচির অংশ হিসেবে এই বৃক্ষরোপন করা হয়।
মঙ্গলবার (৭ জুলাই) উপজেলা প্রকৌশলী কার্যালয় এলজিইডি বাস্তবায়নে উপজেলার দাঁয়েরপাড়া-আড়বাব ইউপি অফিস সড়কে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বরকত উল্লাহ।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী (এলজিইডি) আওলাদ হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাসুদুর রহমান, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও বিলমাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক ছিদ্দিক আলী মিষ্টু, উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব জাহাঙ্গীর আলম, দুয়ারিয়া ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শাহীন আলমসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।