শনিবার, আগস্ট ২২, ২০২৬

বাঘা-চারঘাটকে মডেল উপজেলা করা হবে : এমপি আবু সাইদ চাঁদ

বাঘা প্রতিনিধি ০৭ জুলাই ২০২৬ ১০:৩৫ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
বাঘা প্রতিনিধি ০৭ জুলাই ২০২৬ ১০:৩৫ অপরাহ্ন
বাঘা-চারঘাটকে মডেল উপজেলা করা হবে : এমপি আবু সাইদ চাঁদ

রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনের সংসদ সদস্য আবু সাইদ চাঁদ বলেছেন, উন্নয়নের ধারাবাহিকতা বজায় রেখে দুটি উপজেলাকে মডেল হিসেবে গড়ে তোলা হবে। সোমবার দুপুরে বাঘা উপজেলা প্রশাসনের উদ্যোগে জাতীয় পল্লী উন্নয়ন দিবস অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

উপজেলা নির্বাহী অফিসার শাম্মী আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আবু সাইদ চাঁদ বলেন, বাঘা ও চারঘাট উপজেলায় উন্নয়েনে যে কাজ চলছে, এক কাজ সম্ফন্ন হলে গ্রামীণ যোগাযোগ ব্যবস্থা আরও উন্নত হবে। 

তিনি বলেন, পদ্মার দুর্গম চরে সন্ত্রাসী কর্মকান্ড ও গুম-খুনের ঘটনা ঘটেছে। এসব অপরাধ নিয়ন্ত্রণে পুলিশ ক্যাম্প স্থাপন করা হয়েছে। 

মাদক নির্মূলে পুলিশকে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণের নির্দেশ দেন। প্রধানমন্ত্রীর নেতৃত্বে একটি দুর্নীতিমুক্ত করে বাঘা-চারঘাটকে মডেল উপজেলা করা হবে

উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক ফকরুল হাসান বাবলু, সদস্য সচিব আশরাফ আলী মলিন,বাঘা পৌর বিএনপির সভাপতি কামাল হোসেন, সাধারণ সম্পাদক তফিকুল ইসলাম তফি প্রমুখ।