দুর্গাপুরে পুকুর খননের অভিযোগে দু’জন আটক
রাজশাহীর দুর্গাপুরে দিনদিন বেড়েই চলেছে পুকুর খনন। আর এই পুকুর খনন বন্ধে অভিযান চালিয়েও বন্ধ হচ্ছে না পুকুর খনন কার্যক্রম। সোমবার (৬ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার জয়নগর ইউনিয়নের আনুলিয়া এলাকায় অবৈধভাবে ধানি জমিতে টপসয়েল কেটে পুকুর খননের অভিযোগে অভিযান চালায় উপজেলা প্রশাসন। এসময় এ অভিযান পরিচালনা করে ঘটনাস্থল থেকে অবৈধ মাটি কাটার কাজে ব্যবহৃত একটি এস্কেভেটর ভেকু, ভেকু বহনকৃত একটি লো-বেট গাড়ী এবং দুইজন চালককে আটক করা হয়। পরে আটকৃতদের মুচলেকা দিয়ে ছেড়ে দেওয়া হয়। তবে অভিযুক্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। একটি সূত্রে জানা যায় এই ভেকু গাড়ী দিয়ে দুর্গাপুর আনুলিয়া বিলে বেশ কিছুদিন থেকে পুকুর খনন করে আসছিলেন ছলিম। এছাড়াও উপজেলার বিভিন্ন এলাকায় এই ছলিম দীর্ঘ বছর ধরে ফসলি জমিতে কন্টাকের মাধ্যমে অবৈধ ভাবে ভেকু গাড়ী দিয়ে পুকুর খনন করে আসছেন।
এ অভিযানে নের্তৃত্বদেন দুর্গাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত),সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট লায়লা নুর তানজু।
অভিযান সংশ্লিষ্ট সূত্র জানায়, কৃষিজমির উর্বর টপসয়েল কেটে পুকুর খননের মাধ্যমে জমির শ্রেণী পরিবর্তন করা হচ্ছিল, যা প্রচলিত আইন অনুযায়ী দণ্ডনীয় অপরাধ। এ ঘটনায় নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত), সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট লায়লা নুর তানজু বলেন, কৃষিজমি রক্ষা এবং অবৈধভাবে জমির শ্রেণী পরিবর্তন প্রতিরোধে প্রশাসনের অবস্থান কঠোর। উপজেলার আনুলিয়া এলাকায় অভিযান চালিয়ে অবৈধভাবে ধানি জমিতে টপসয়েল কেটে পুকুর খননের অভিযোগে মাটি কাটার কাজে ব্যবহৃত একটি এস্কেভেটর ভেকু,একটি লোভেট গাড়ী এবং দুইজন চালককে আটক করা হয়। পরবর্তিতে আটক দুইজনকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়। বর্তমানে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। জনস্বার্থে এ ধরনের অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে।