শনিবার, আগস্ট ২২, ২০২৬

সোনামসজিদ স্থলবন্দর দিয়ে চার ভারতীয় নাগরিক হস্তান্তর

শিবগঞ্জ প্রতিনিধি ০৮ জুলাই ২০২৬ ১০:০৮ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
শিবগঞ্জ প্রতিনিধি ০৮ জুলাই ২০২৬ ১০:০৮ অপরাহ্ন
সোনামসজিদ স্থলবন্দর দিয়ে চার ভারতীয় নাগরিক হস্তান্তর

বাংলাদেশে জোরপূবক পুশইনের শিকার চার ভারতীয় নাগরিককে প্রায় এক বছর পর তাদের নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর ইমিগ্রেশন দিয়ে তাদের ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের কাছে হস্তান্তর করা হয়।

বুধবার (৮ জুলাই) বিকেল ৩টা ২০ মিনিটে জিরো পয়েন্টে এ হস্তান্তর কার্যক্রম সম্পন্ন হয়। এ সময় ভারতের হাইকমিশনের প্রতিনিধি সুব্রত কুমার, বিজিবি ও  বিএসএফ সদস্যরা উপস্থিত ছিলেন।

হস্তান্তর হওয়া চারজনের বাড়ি ভারতের পশ্চিমবঙ্গের বীরভূম জেলায়। তারা গত ২৬ জুন ২০২৫ বাংলাদেশে পুশইনের শিকার হয়েছিলেন। পরে নানা আইনি জটিলতা শেষে প্রায় এক বছর পর নিজ দেশে ফেরার সুযোগ পেলেন এ চার ভারতীয় নাগরিক।