শনিবার, আগস্ট ২২, ২০২৬

নগরীতে এক মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

সংবাদ বিজ্ঞপ্তি ০৮ জুলাই ২০২৬ ১০:৪৯ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
সংবাদ বিজ্ঞপ্তি ০৮ জুলাই ২০২৬ ১০:৪৯ অপরাহ্ন
নগরীতে এক মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের রাজপাড়া থানা পুলিশ মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ২৪০ গ্রাম গাঁজা ও ১৯ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে।

মঙ্গলবার (০৭ জুলাই) রাত আনুমানিক পৌনে ১ টার দিকে মহানগরীর রাজপাড়া থানার দাশপুকুর এলাকায় অভিযান পরিচালনা করে রাজপাড়া থানার দাশপুকুর গ্রামের মো: সাজাহান আলীর ছেলে মো: নাইস কামাল সজল (৩২)-কে গ্রেপ্তার করে। এ সময় তার হেফাজত থেকে বিক্রয়ের উদ্দেশ্যে রাখা ২৪০ গ্রাম গাঁজা ও ১৯ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।  

গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে রাজপাড়া থানায় একটি মামলা রুজু করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।