শনিবার, আগস্ট ২২, ২০২৬

পত্নীতলায় বৃষ্টির পানিতে জলাবদ্ধতা, বেড়েছে জনদুর্ভোগ!

পত্নীতলা প্রতিনিধি ০৯ জুলাই ২০২৬ ০৯:৫২ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
পত্নীতলা প্রতিনিধি ০৯ জুলাই ২০২৬ ০৯:৫২ অপরাহ্ন
পত্নীতলায় বৃষ্টির পানিতে জলাবদ্ধতা, বেড়েছে জনদুর্ভোগ!

টানা এক রাতের ভারী বৃষ্টিতে নওগাঁর পত্নীতলা উপজেলায় নজিপুর পৌর শহরসহ বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার (৯ জুলাই) সকালে উপজেলা সদর নজিপুর পৌর শহরের সাপাহার রোড, নজিপুর সরদারপাড়া মোড় এলাকায়, উপজেলা পরিষদের জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের ভিতরে ডুবে থাকতে দেখা যায়। এছাড়াও নজিপুর পৌর এলাকায় বিভিন্ন মহল্লার কিছু ডাল রাস্তা প্লাবিত ছিল পানি। এমন পরিস্থিতির সৃষ্টি বিভিন্ন ইউনিয়ন মধ্যেও। এতে যান চলাচল ব্যাহত হওয়ার পাশাপাশি চরম দুর্ভোগে পড়েন স্থানীয় এলাকাবাসী, বিশেষ করে কৃষি নির্ভর যানবাহন চলাচলের সময়ে দুর্ভোগে পড়েন। এদিন সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের উপস্থিতি ছিলো তুলনামূলক ভাবে।

সারা রাত ভারী বর্ষণের পর নিচু এলাকাগুলোয় দ্রুত পানি জমে যায়। পানি জমে থাকায় গুরুত্বপূর্ণ সড়কগুলোতে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

অনেককে জুতা হাতে নিয়ে পানির মধ্যে হেঁটে গন্তব্যে যেতে দেখা যায়।

এসব এলাকার বহু বাসাবাড়িতে পানি ঢুকে গৃহস্থালির সামগ্রী ও ব্যবসায়িক পণ্যের ক্ষয়ক্ষতি হয়েছে। এছাড়াও কোথাও কোথাও জলাশয়ের মাছ ভেসে যাওয়ার কারণে মাছচাষিরা পড়েছে বিপাকে ও ক্ষতির মুখে পড়েন। 

প্রতিবছরের মতো এবারও বর্ষার শুরুতেই জলাবদ্ধতায় নাকাল নজিপুর পৌরবাসী। দীর্ঘদিন ধরে চলমান বিভিন্ন উন্নয়ন প্রকল্পের পরও নজিপুর পৌর এলাকার জলাবদ্ধতা সমস্যার স্থায়ী সমাধান না হওয়ায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে ক্ষোভ বাড়ছে।