নগরীতে পাঁচ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
রাজশাহী মহানগরীতে আরএমপি’র মাদকবিরোধী অভিযানে পাঁচ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার করেছে।
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের বোয়ালিয়া থানা পুলিশ মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ইয়াবা ট্যাবলেটসহ ১ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে।
বুধবার (০৮ জুলাই) বিকেল আনুমানিক সোয়া ৪ টার দিকে মহানগরীর বোয়ালিয়া থানা পুলিশ বালিয়াপুকুর বড় বটতলা এলাকায় অভিযান পরিচালনা করে একই এলাকার মো: আরিফুল ইসলাম রনির ছেলে মো: সাকিবুল ইসলাম (২২)-কে গ্রেপ্তার করে। এ সময় তার দেহ তল্লাশি করে বিক্রয়ের উদ্দেশ্যে রাখা ২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার এবং মাদক বিক্রির নগদ ২ হাজার ৭শ টাকা জব্দ করা হয়।
গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে বোয়ালিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
রাজপাড়া থানা পুলিশ মাদকবিরোধী অভিযান পরিচালনা করে হেরোইনসহ ১ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। বুধবার (০৮ জুলাই) রাত আনুমানিক সাড়ে ১২ টার দিকে মহানগরীর রাজপাড়া থানার বহরমপুর এলাকার শান্তিলেন গলিতে অভিযান পরিচালনা করে একই এলাকার মৃত আব্দুস সালামের ছেলে মো: মাসুম (৩৮)-কে গ্রেপ্তার করে। এ সময় মাসুমের দেহ তল্লাশি করে বিক্রির উদ্দেশ্যে রাখা ১.১ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত আসামিদের অপরাধ সংক্রান্ত পূর্বের রেকর্ড পর্যালোচনায় মাসুমের বিরুদ্ধে আরএমপির রাজপাড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১টি মামলার তথ্য পাওয়া যায়।
এ ঘটনায় গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে রাজপাড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
বেলপুকুর থানা পুলিশ মাদকবিরোধী অভিযান পরিচালনা করে গাঁজার গাছসহ ১ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে।
বুধবার (০৮ জুলাই) সন্ধ্যা আনুমানিক সোয়া ৭ টার দিকে মহানগরীর বেলপুকুর থানা পুলিশ আগলা বিল এলাকায় অভিযান পরিচালনা করে একই থানার আগলা গোরস্থানপাড়া গ্রামের মো: শহিদুল ইসলামের ছেলে মো: আরিফুল ইসলাম ওরফে আরিফ (৩৫)-কে গ্রেপ্তার করে। পরবর্তীতে তার দেখানো মতে নিজ মালিকানাধীন জমির মধ্য থেকে ডালপালাসহ আনুমানিক ১২ ফুট উচ্চতার মোট ১৩ কেজি ওজনের একটি গাঁজার গাছ উদ্ধার করা হয়। এ ঘটনায় গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে বেলপুকুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
কাটাখালী থানা পুলিশ মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ১ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। বুধবার (০৮ জুলাই) রাত আনুমানিক ২ টার দিকে মহানগরীর কাটাখালী থানা পুলিশ শ্যামপুর পশ্চিমপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে একই গ্রামের মো: হাতেম আলীর ছেলে মো: আবুল কালাম (৪০)-কে গ্রেপ্তার করে। এ সময় তার দেহ তল্লাশি করে বিক্রির উদ্দেশ্যে রাখা ১৫ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে কাটাখালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
কাটাখালী থানা পুলিশ মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ১ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। গত ০৭ জুলাই রাত আনুমানিক সোয়া ১১ টার দিকে মহানগরীর কাটাখালী থানা পুলিশ হাজরাপুকুর মধ্যপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে একই গ্রামের মো: আজগর আলীর ছেলে মো: আজিম সিদ্দিক (২৬)-কে গ্রেপ্তার করে। এ সময় তার দেহ তল্লাশি করে বিক্রির উদ্দেশ্যে রাখা ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে কাটাখালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।