শনিবার, আগস্ট ২২, ২০২৬

বিএমডিএর তত্ত্বাবধায়ক প্রকৌশলী রেজা মো. নূরে আলমকে বিদায় সংবর্ধনা

নিজস্ব প্রতিবেদক ০৯ জুলাই ২০২৬ ১০:৫৬ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
নিজস্ব প্রতিবেদক ০৯ জুলাই ২০২৬ ১০:৫৬ অপরাহ্ন
বিএমডিএর তত্ত্বাবধায়ক প্রকৌশলী রেজা মো. নূরে আলমকে বিদায় সংবর্ধনা
সম্মাননা স্মারক তুলে দেয়া হয়

দীর্ঘ কর্মজীবন শেষে অবসর গ্রহণ উপলক্ষে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) তত্ত্বাবধায়ক প্রকৌশলী ও প্রকল্প পরিচালক (জিডিজেআইপি-সমাপ্ত) রেজা মো. নূরে আলমকে বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ জুলাই) বিএমডিএর প্রধান কার্যালয়ের হলরুমে আয়োজিত এক অনুষ্ঠানে তাকে সংবর্ধনা দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএমডিএর নির্বাহী পরিচালক (অতিরিক্ত সচিব) আবু সাঈদ মো. কামরুজ্জামান, এনডিসি। সভাপতিত্ব করেন অতি প্রধান প্রকৌশলী ড. মো. আবুল কাসেম।

বক্তারা বলেন, রেজা মো. নূরে আলম সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দীর্ঘদিন বিএমডিএতে দায়িত্ব পালন করেছেন। বিশেষ করে সেচ ব্যবস্থার উন্নয়ন, অবকাঠামো নির্মাণ এবং বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে তাঁর অবদান স্মরণীয় হয়ে থাকবে। তাঁরা তাঁর কর্মজীবনের বিভিন্ন দিক তুলে ধরে অবসরোত্তর জীবনের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সর্বাঙ্গীণ সাফল্য কামনা করেন।

বিদায়ী বক্তব্যে রেজা মো. নূরে আলম কর্মজীবনের নানা স্মৃতিচারণ করেন। পাশাপাশি দীর্ঘদিন পাশে থেকে সহযোগিতা করার জন্য বিএমডিএর কর্মকর্তা-কর্মচারীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. নাজিরুল ইসলাম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. আব্দুল লতিফ, তত্ত্বাবধায়ক প্রকৌশলী এটিএম মাহফুজুর রহমান, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. জিন্নুরাইন খান, নির্বাহী প্রকৌশলী ও সচিব এনামুল কাদির, নির্বাহী প্রকৌশলী মো. তোফাজ্জল আলী সরকার, নির্বাহী প্রকৌশলী মোস্তাফিজুর রহমান, নির্বাহী প্রকৌশলী মো. মতিউর রহমানসহ সদর দপ্তরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী, প্রকল্প পরিচালক, নির্বাহী প্রকৌশলী এবং বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারীরা।

অনুষ্ঠানের শেষে নির্বাহী পরিচালক আবু সাঈদ মো. কামরুজ্জামান অবসরপ্রাপ্ত কর্মকর্তা রেজা মো. নূরে আলমের হাতে সম্মাননা স্মারক তুলে দেন এবং তাঁর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।

এর আগে বিএমডিএর জুন ২০২৬ মাসের মাসিক সভা অনুষ্ঠিত হয়। সভায় রাজশাহী ও রংপুর বিভাগের ১৬ জেলার রিজিয়ন ও জোনের তত্ত্বাবধায়ক প্রকৌশলী, নির্বাহী প্রকৌশলী এবং সহকারী প্রকৌশলীরা ভিডিও কনফারেন্সের মাধ্যমে অংশ নেন। সভায় নির্বাহী পরিচালক মাঠপর্যায়ের বিভিন্ন সমস্যা সম্পর্কে অবহিত হন এবং সেগুলোর দ্রুত সমাধানে প্রয়োজনীয় নির্দেশনা দেন।