শনিবার, আগস্ট ২২, ২০২৬

শুক্রবার তিন দিনের সফরে রাজশাহী আসছেন ভূমিমন্ত্রী

তথ্যবিবরণী ০৯ জুলাই ২০২৬ ১০:৫৯ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
তথ্যবিবরণী ০৯ জুলাই ২০২৬ ১০:৫৯ অপরাহ্ন
শুক্রবার তিন দিনের সফরে রাজশাহী আসছেন ভূমিমন্ত্রী

ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু, এমপি তিন দিনের সরকারি সফরে শুক্রবার (১০ জুলাই) রাজশাহী আসবেন। তিনি সন্ধ্যা সোয়া ছয়টায় বিমানযোগে রাজশাহী এসে পৌঁছবেন।

পরদিন শনিবার (১১ জুলাই) সকাল সাড়ে দশটায় মন্ত্রী রাজশাহীর উপশহর দড়িখরবোনা মোড়ে পূবালী ব্যাংক পিএলসি আয়োজিত ক্যাশলেস বাংলাদেশ বাস্তবায়নের অংশ হিসেবে বাংলা কিউআর বিষয়ক সচেতনতা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। বেলা সাড়ে এগারোটায় নগরীর সিএন্ডবি মোড় অবস্থিত রাজশাহী জেলা পরিষদ অডিটোরিয়ামে জেলা পরিষদ কর্তৃক এস.এস.সি ও সমমান-২০২৫ পরীক্ষায় উর্ত্তীণ মেধাবী শিক্ষার্থীদের অনূকূলে এককালীন শিক্ষাবৃত্তি চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করবেন। বিকাল তিনটায় মন্ত্রী রাজশাহী মহানগর বিএনপি উদ্যোগে মতবিনিময় সভায় এবং রাত পৌনে আটটায় নগরীর কাদিরগঞ্জ দড়িখরবোনা শাহ ডাইন কনভেনশন সেন্টারে রাজশাহী অ্যাডভোকেট বার অ্যাসোসিয়েশনের নবীন বরণ ও আইনজীবীদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। রবিবার (১২ জুলাই) সকাল সাড়ে আটটায় মন্ত্রী বিমানযোগে ঢাকার উদ্দেশ্যে রাজশাহী ত্যাগ করবেন।