৬ ঘণ্টার মধ্যে শিশু ধর্ষককে আটক করেছে র্যাব-৫, শিশু হাসপাতালে চিকিৎসাধীন
রাজশাহীর চারঘাটে চাঞ্চল্যকর ৭ বছরের শিশু ধর্ষণ মামলার আসামী দেব চন্দ্র’কে ৬ঘণ্টার মধ্যে আটক করেছে র্যাব। বুধবার ৮ জুলাই রাত ৩.৩০ টার সময় রাজশাহীর মতিহার থানা এলাকায় অভিযান পরিচালনা করে ধর্ষণ মামলার আসামী শ্রী দেব চন্দ্র দাস (২২) আটক করে। সে চারঘাট উপজেলা আরজিসাদীপুর হঠাৎপাড়া গ্রামের শ্রী জয় চন্দ্র দাস এর ছেলে।
বৃহস্পতিবার সকাল ১১টায় এক সংবাদ সম্মেলনে র্যাব জানায়, ৮ জুলাই দুপুরে মামলার বাদীর মেয়ে আসামী শ্রী দেব চন্দ্র দাস (২২) এর বাসায় টিভি দেখতে যায়। ওই সময় বাসায় কেউ না থাকায় শিশুকে খাবারের লোভ দেখিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্ত ধর্ষণের কথা স্বীকার করেছে।
এবিষয়ে বাদীর স্ত্রী বলেন, তার মেয়েকে গোসল করানোর জন্য খুঁজতে থাকে। খোঁজাখুজির একপর্যায়ে বাদীর স্ত্রী দেখে তার মেয়ে ভিকটিম আসামী লক্ষন চন্দ্র দাসের বাসার বারান্দায় কান্নাকাটি করছে। বাদীর স্ত্রী তখন ভিকটিমকে গোসল কারনোর জন্য নিয়ে গেলে ভিকটিমের সময় তার মেয়েকে ঘটনার বিষয়ে জিজ্ঞাসাবাদ করলে শিশুর ভাষায় ধর্ষণের ঘটনার কথা জানায়। বাদী তাৎক্ষণিক শিশুকে চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করে। বর্তমানে শিশুটি চিকিসাধীন রয়েছে।
প্রসঙ্গত, চারঘাট মডেল থানার ওসি আব্দুল মালেক বলেন, চাঞ্চল্যকর এ ঘটনায় ভিকটিমের বাবা বাদী হয়ে চারঘাট মডেল থানায় শ্রী দেব চন্দ্র দাসকে আসামী করে একটি ধর্ষণ মামলা দায়ের করেন। তারপর থেকে পুলিশ ও র্যাব আসামীকে আটক করার চেষ্টা চালায়। তবে র্যাব অভিযুক্তকে আটক করতে সক্ষম হয়। অভিযুক্তকে আইনি প্রক্রিয়া শেষ করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।