ঈশ্বরদীতে নজরুল বর্ষে সেমিনার-সাংস্কৃতিক সন্ধ্যা
প্রধানমন্ত্রী ঘেষিত নজরুলবর্ষ বর্ণাঢ্য আয়োজনে উৎযাপন করেছে পাবনার ঈশ্বরদীর নিভৃত পল্লি চরগড়গড়ি গ্রামের সাহিত্য-সংস্কৃুত প্রতিষ্ঠান ‘বিশ্বকুটির’। উপজেলার সাহাপুর ইউনিয়নের চরগড়গড়ি গ্রামে কবি মজিদ মাহমুদ প্রতিষ্ঠিত চরনিকেতন বিশ্বকুটির মিলনায়তনে বৃহস্পতিবার সন্ধ্যায় নজরুল বর্ষ উপলক্ষে আয়োজন করা হয় বিশেষ সেমিনার ও সাংস্কৃতিক অনুষ্ঠানের।
আয়োজিত অনুষ্ঠানের প্রথম পর্বে মজিদ মাহজমুদ রচিত নজরুল জীবন ভিত্তিক উপন্যাস ‘তুমি শুনিতে চেয়োনা’ শীর্ষক সেমিনারে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন এনটিভির অনুষ্ঠান প্রধান কবি আলফ্রেড খোকন। মূল প্রবন্ধ উপস্থাপন করেন সরকারি মহিলা কলেজ, পাবনার শিক্ষক ড. মো. আব্দুর রউফ। অনুষ্ঠানে লেখক কবি মজিদ মাহমুদের সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন পাবনা প্রেসক্লাবের সভাপতি আখতারুজ্জামান আখতার। আলোচক হিসেবে বক্তব্য দেন নটরডেম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কবি লোপা মমতাজ, পাবনার সরকারি এডওয়ার্ড বিশ্ববিদ্যালয় কলেজের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান মো. রুহুল আমিন।
বক্তব্য দেন পাবনা সরকারী মহিলা কলেজের সাবেক অধ্যাপক ড. মো. ছাবেদ আলী, নোঙর সাহিত্য সংগঠনের সমন্বয়ক হাসানুজ্জামান, কবি আলমগীরুল নিউটন, সাংবাদিক মাহাবুবুল হক দুদু, ঈশ্বরদী প্রেসক্লাবের সহসভাপতি সেলিম সরদার, শিল্পী মাজহারুল ইসলাম, কবি সিরাজুল ইসলাম, সৈয়দা কামরুন্নাহার শিল্পী, দেওয়ান বাদল, শামীমা নাসরিন, আন্দালিব শরীফ, যাযাবর জিয়া, সংগঠক রেহানা সুলতানা শিল্পী, শাহানা দিলরুবা, বাচিকশিল্পী আব্দুল্লাহ আল মামুন, শিল্পী তাজবিউল মাহমুদ অরণ্য, আহমেদ মাসুম প্রমুখ। অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন কণ্ঠশিল্পী মাজহারুল ইসলাম, মাধবী ইসলাম নামিরা, আবৃত্তি করেন শিক্ষাপ্রতিষ্ঠান ‘বৌটুবানী’র শিশু শিক্ষার্থীরা। অনুষ্ঠঅনের সার্বিক ব্যবস্থাপনা করেন সংগঠক আব্দুল ওয়ারেস শিপু ও পরিচালনা করেন সামসুজ্জামান প্রিন্স। অনুষ্ঠানে সাহিত্য-সংস্কৃতিমনা শতাধিক ব্যক্তিবগ উপস্থিত ছিলেন।