শনিবার, আগস্ট ২২, ২০২৬

শিবগঞ্জে মাদক কারবারি গ্রেপ্তার

শিবগঞ্জ প্রতিনিধি ১০ জুলাই ২০২৬ ১০:৪৪ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
শিবগঞ্জ প্রতিনিধি ১০ জুলাই ২০২৬ ১০:৪৪ অপরাহ্ন
শিবগঞ্জে মাদক কারবারি গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কানসাট ইউনিয়নের বিশ্বনাথপুর গ্রামে অভিযান চালিয়ে ৪৭ অ্যাম্পুল বুপ্রেনরফিন হাইড্রোক্লোরাইডযুক্ত লিজেসিক ইনজেকশনসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, চাঁপাইনবাবগঞ্জ।

শুক্রবার (১০ জুলাই) সকাল ৮টা ৩০ মিনিট থেকে ৯টা ১০ মিনিট পর্যন্ত পরিচালিত অভিযানে গ্রেপ্তার হন মো. আতিকুর রহমান ওরফে আতিক (৩৩)। তিনি মৃত আব্দুল ওহাবের ছেলে এবং শিবগঞ্জ উপজেলার কানসাট ইউনিয়নের বিশ্বনাথপুর গ্রামের বাসিন্দা।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে তার কাছ থেকে ৪৭ অ্যাম্পুল বুপ্রেনরফিন হাইড্রোক্লোরাইডযুক্ত লিজেসিক ইনজেকশন উদ্ধার করা হয়। পরে তাকে আটক করে শিবগঞ্জ থানায় সোপর্দ করা হয়।

এ ঘটনায় গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে শিবগঞ্জ থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।