শনিবার, আগস্ট ২২, ২০২৬

নাটোরে এনসিপির জুলাই পদযাত্রা ও পথসভা

নাটোর প্রতিনিধি ১০ জুলাই ২০২৬ ১০:৪৭ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
নাটোর প্রতিনিধি ১০ জুলাই ২০২৬ ১০:৪৭ অপরাহ্ন
নাটোরে এনসিপির জুলাই পদযাত্রা ও পথসভা

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক এনসিপির সারজিস আলম বলেছেন, আগামীতে আমাদের যে লড়াই এ লড়াই মার্কার লড়াই হবে না। এ লড়াই হবে ন্যায় এবং অন্যায়ের লড়াই। আগামী যে লড়াইটা এ লড়াইটা দলের লড়াই হবে না। এলড়াই হবে জালিম আর মজলুমের ভিতর লড়াই।আগামীতে আমাদের যে লড়াই এ লড়াই পুরাতন বন্দোবস্তের লড়াই হবে না।এ লড়াইটা হবে শাষক আর শোষিতদের মধ্যে।

শুক্রবার (১০ জুলাই) সন্ধ্যায় শহরের মাদ্রাসা মোড় স্বাধীনতা চত্তরে দেশ ব্যাপী জুলাই পদ যাত্রা কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসাবে আযোজিত এক পথ সভায় তিনি প্রধান অতিথির বক্তব্যে এসব কথা  বলেন। 

সারজিস আলম বলেন, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন প্রান্তে আমাদের ভাই বোনেরা বন্যার পানির মধ্যে বসবাস করছে। ঠিকমতো খাবার পাচ্ছে না। থাকার জায়গা বলতে কিছু নেই। বাড়ি ঘর, গবাদি পশু, সামান্য ব্যবসার অবলম্বন থেকে শুরু করে রাতে ঘুমানোর আশ্রয়স্থল সবকিছু তাদের পানিতে ভেসে যাচ্ছে। মহান সৃষ্টিকর্তার কাছে আমরা দোয়া করতে চাই আমাদের এই বাংলাদেশকে মহান সৃষ্টিকর্তা মহান আল্লাহ যেন সকল ধরনের প্রাকৃতিক দুর্যোগ থেকে হেফাজত করে।

সারজিস আলম বলেন, আমরা একসাথে মিলে যদি আমাদের বন্যাদুর্গত ভাইদের পাশে দাঁড়াতে পারি, তাহলে তারা সাহস পাবে। তারা খুব শীঘ্রই তাদের সহায়-সম্বল সবকিছু তৈরি করে, অন্তত একটা স্বাভাবিক জীবন শুরু করতে পারবে। 

জুলাই অভ্যুত্থান প্রসঙ্গে সারজিস আলম বলেন, ২৪ সালের ছাত্র জনতা অভ্যুত্থানের পরে আমরা এমন একটা বাংলাদেশ চেয়েছিলাম, যেই বাংলাদেশের বিগত দিনের সকল নির্যাতন অপকর্ম আর বাংলাদেশের মানুষকে সহ্য করতে হবে না। আমরা এমন একটা বাংলাদেশ চেয়েছিলাম যেখানে প্রত্যেকটা সরকারি অফিস আদালত মানুষের সেবার একটা আশ্রয় স্থল হয়ে উঠবে।

আমরা এমন একটা বাংলাদেশ চেয়েছিলাম যেখানে প্রত্যেকটা মিডিয়া স্বাধীন ভাবে দেশের কথা বলবে। এমন একটা বাংলাদেশ চেয়েছিলাম যেখানে রাজনৈতিক দলগুলো নিজের মধ্যে হানাহানি বন্ধ করে জনগণের জন্য ভালো কাজ করার প্রতিযোগিতা করবে।

এ পথসভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জাতীয় নাগরিক পার্টির  উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম,এনসিপির যুগ্ন আহবায়ক সারোয়ার তুষার,  কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য আতিক মুজাহিদ, রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ইমরান ইমন, নাটোর জেলা এনসিপির আহ্বায়ক আব্দুল মান্নাফ সহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ।

এর আগে শহরের আলাইপুর এলাকা থেকে পদযাত্রা শুরু করে দলীয় নেতা কর্মিরা। পদযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে মাদ্রাসা মোড় এলাকায় স্বাধীনতা চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক পথসভা অনুষ্ঠিত হয়।