কেশরহাট বণিক সমিতির নির্বাচনে ৩১ প্রার্থী বৈধ
কেশরহাট বণিক সমবায় সমিতির নির্বাচন আগামী ২৩ জুলাই। এতে সভাপতি পদে ২ জন এবং সাধারণ পদে ৩ জনসহ ১৫ টি পদে মোট ৩১ জন প্রার্থী মনোনয়ন উত্তোলন করেন।শুক্রবার ১০ জুলাই প্রার্থীদের যাচাই- বাছাই অনুষ্ঠিত হয়েছে।
কেশরহাট উচ্চবিদ্যালয় চত্ত্বরে আয়োজিত অনুষ্ঠানে প্রার্থীদের উপস্থিতিতে যাচাই-বাছাই শেষে ৩১ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষনা দেন নির্বাচন কমিশন।
এসকল প্রার্থীরা হলেন সভাপতি পদে মুদিও ব্যবসায়ি মো. শরিফুল ইসলাম, সার ব্যবসায়ী মো. শফিকুল ইসলাম মন্ডল। সাধারণ সম্পাদক পদে সবজি ব্যবসায়ী মহসিন আলী, ঘর মালিক ব্যবসায়ি মোহাম্মাদ আলী বাচ্চু এবং বই বিক্রেতা আবুল কালাম আজাদ। এছাড়াও সহসভাপতি পদে এনামুল হক, সাহিনুল ইসলাম সাহিন। সহসাধারণ সম্পাদক ইমরান আলী ও আবদুল কাদের।
কোষাধাক্ষ্য পদে মাহাবুব আলম ও আলহাজ সোহরাব হোসেন। দফতর সম্পাদক পদে মামুন অর রশিদ ও আবুল কালাম। ধর্ম বিষয়ক সম্পাদক পদে বুলবুল হোসেন ও রবিউল ইসলাম। প্রচার সম্পাদক পদে সাজ্জাদ হোসেন ও আতিকুর রহমান। সংস্কৃতি সম্পাদক পদে আ: রাজ্জাক সুমন ও আবদুল্লাহ বিন করিম।
ক্রীড়া সম্পাদক পদে রাফিউল ইসলাম তুহিন ও আতিকুর রহমান সবুজ ।
কার্যনির্বাহী সদস্য পদে ১.হাফিজুর রহমান, ২.কামাল হোসেন,৩. মোখলেসুর রহমান, ৪.খোন্দকার হাফিজুর রহমান, ৫.সুজন সরকার,৬. আজিজুল হক, ৭.বাবু হোসেন৮. একরামুল হক, ৯.জাহিদুল ইসলাম,১০. রাসেদুজ্জামান রনি।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কেশরহাট বণিক সমিতির প্রধান নির্বাচন কমিশনার আবুহেনা কামরুজ্জামান, সহকারি কমিশনার প্রভাষক খুশবর রহমান, সহকারী কমিশনার জেকের আলী ও কোষাধ্যক্ষ উসমান আলী।