বিশিষ্ট ব্যবসায়ী মোরছালিন খান আর নেই
পাবনার ঈশ্বরদী শহরের ফতেমোহাম্মদপুর এলাকার বিশিষ্ট ব্যবসায়ী মোরছালিন খান (৫২) দুরারোগ্য ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে তার বাড়িতে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার (১০ জুলাই) সন্ধ্যায় মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না এলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি মা, ভাই-বোনসহ আত্মিয়-স্বজন ও অসংখ্য গুণগ্রাহি রেখে যান। শুক্রবার রাত দশটায় জানাজা শেষে ফতেমোহাম্মদপুর কেন্দ্রীয় কবরস্থানে তার মরদেহ দাফন করা হয়। তিনি ঈশ্বরদী পৌরসভার সাবেক কাউন্সিলর আনোয়ার হোসেন খান আল-আমিন এর ছোট ভাই।