শনিবার, আগস্ট ২২, ২০২৬

লালপুরে ধর্ষণ মামলায় বাবা গ্রেপ্তার

নাটোর প্রতিনিধি ১১ জুলাই ২০২৬ ১০:৩৭ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
নাটোর প্রতিনিধি ১১ জুলাই ২০২৬ ১০:৩৭ অপরাহ্ন
লালপুরে ধর্ষণ মামলায় বাবা গ্রেপ্তার

নাটোরের লালপুর ১২ বছর বয়সী মেয়েকে ধর্ষণের মামলা অভিযুক্ত বাবাকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযুক্ত আসামীকে উপজেলার দুয়ারিয়া ইউনিয়নের দূর্গাপুর গ্রামের নিজ বাড়ি থেকে শুক্রবার রাতে গ্রেফতার করা হয়। এ বিষয়টি নিশ্চিত করেছেন লালপুর থানার ওসি শফিকুল ইসলাম ।

মামলার তথ্যমতে জানা যায়, মামলার আসামীর সাথে বাদীর গত ১৩ বছর পূর্বে ইসলামী শরিয়াহ মোতাবেক বিবাহ হয়। বিবাহের পর ভিকটিম এর  মা ওই মামলার বাদীর বনি-বনা না হওয়ায় ৭ মাসের অন্তসত্তা থাকা অবস্থায় তাদের বিবাহ বিচ্ছেদ হয় এবং মেয়ের মা পৃথক সংসার করেন। এরপর থেকেই ওই মেয়ে অধিকাংশ সময় নানীর বাড়িতে থাকলেও মাঝে মাঝে বাবার বাড়িতে থাকতো।

মামলার অভিযোগ সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার বাবার বাড়ি এসে রাতে থাকেন ভুক্তভোগী। শুক্রবার (১০ জুলাই) নানীর বাড়ি ফেরার পর বিকালে মা বাদী হয়ে ওই মামলা করেন।

ওসি শফিকুল ইসলাম শনিবার (১১ জুলাই) সকালে জানান, গত ১০ জুলাই নারী ও শিশু নির্যাতন দমন আইনে, ডিভোর্সি স্বামীর বিরুদ্ধে মামলা করেছেন স্ত্রী। যার মামলা নং-১১,জিআর নং-১৮৩,

মামলার পর রাতেই আসামীকে গ্রেপ্তার করা হয়েছে। মেয়ের মেডিকেল টেস্ট করার প্রস্তুতি চলছে। শনিবার দুপুরে আসামীকে কোর্টে চালান দেয়া হয়েছে। বিষয়টির এক জবাবে তিনি জানান, মেডিকেল রিপোর্ট ও তদন্তের পর প্রকৃত ঘটনা জানা যাবে।