শনিবার, আগস্ট ২২, ২০২৬

নগরীতে মাদকবিরোধী অভিযানে ৯ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

সংবাদ বিজ্ঞপ্তি ১১ জুলাই ২০২৬ ১১:০২ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
সংবাদ বিজ্ঞপ্তি ১১ জুলাই ২০২৬ ১১:০২ অপরাহ্ন
নগরীতে মাদকবিরোধী অভিযানে ৯ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

রাজশাহী মহানগরীতে আরএমপি’র মাদকবিরোধী অভিযানে ৯ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার করা হয়েছে।

এয়ারপোর্ট থানার বায়া বাজার পুলিশ ফাঁড়ি মাদকবিরোধী অভিযান পরিচালনা করে  ইয়াবা ট্যাবলেটসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে।

গত ৯ জুলাই দিবাগত রাত আনুমানিক সোয়া ১২ টার দিকে মহানগরীর এয়ারপোর্ট থানার বায়া বাজার পুলিশ ফাঁড়ি বায়া হাট এলাকায় অভিযান পরিচালনা করে একই থানার বালিয়াডাঙ্গা গ্রামের মো: কালাম আলীর ছেলে মো: রাব্বি ইসলাম ওরফে আশিক (২৫) এবং পিন্টু হোসেনের ছেলে মো: রুহুল আমীন (২৪) -কে গ্রেপ্তার করে। এ সময় তাদের দেহ তল্লাশি করে বিক্রয়ের উদ্দেশ্যে রাখা ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে এয়ারপোর্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

বেলপুকুর থানা পুলিশ মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে।

গত ০৯ জুলাই সন্ধ্যা আনুমানিক সাড়ে ৭ টার দিকে মহানগরীর বেলপুকুর থানা পুলিশ মোল্লা জামিরা গ্রামে অভিযান পরিচালনা করে একই গ্রামের মো: মোস্তফা আলীর ছেলে মো: শান্ত ইসলাম (২৫) এবং দক্ষিণ জমিরা গ্রামের মো: ফরেজুল হকের ছেলে মো: ফরহাদ রেজা (২৫)-কে গ্রেপ্তার করে। এ সময় তাদের দেহ তল্লাশি করে বিক্রির উদ্দেশ্যে রাখা ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।

উল্লেখ্য, গ্রেপ্তারকৃত আসামিদের অপরাধ সংক্রান্ত পূর্বের রেকর্ড পর্যালোচনায় শান্তর বিরুদ্ধে বেলপুকুর থানায় ১টি মাদক মামলার তথ্য পাওয়া যায়।

গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে বেলপুকুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

দামকুড়া থানা পুলিশ মাদকবিরোধী অভিযান পরিচালনা করে দেশীয় তৈরি চোলাইমদসহ ১ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে।

গত ১০ জুলাই বিকেল আনুমানিক ৫ টার দিকে মহানগরীর দামকুড়া থানা পুলিশ মেদবাড়ি এলাকায় অভিযান পরিচালনা করে একই এলাকার মৃত শ্রী জামাল বিশ্বাসের ছেলে শ্রী সুজন বিশ্বাস (৪৬)-কে গ্রেপ্তার করে। এ সময় তার হেফাজত থেকে বিক্রয়ের উদ্দেশ্যে রাখা ১০ লিটার দেশীয় তৈরি চোলাইমদ উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে দামকুড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

কাশিয়াডাঙ্গা থানা পুলিশ মাদকবিরোধী অভিযান পরিচালনা করে অবৈধ নেশা জাতীয় মাদকদ্রব্য এসকাফ সিরাপসহ ১ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে।

গত ১০ জুলাই বিকেল আনুমানিক পৌনে ৬ টার দিকে মহানগরীর কাশিয়াডাঙ্গা থানা পুলিশ আদুবুড়ি গ্রামে অভিযান পরিচালনা করে একই থানার মুরারীপুর গ্রামের মো: আমিনুল ইসলামের ছেলে মো: মনিরুল ইসলাম শাওন (২৫)-কে গ্রেপ্তার করে। এ সময় তার দেহ তল্লাশি করে বিক্রয়ের উদ্দেশ্যে রাখা  অবৈধ নেশা জাতীয় মাদকদ্রব্য এসকাফ সিরাপ উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে কাশিয়াডাঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

কাটাখালী থানা পুলিশ মাদকবিরোধী অভিযান পরিচালনা করে গাঁজাসহ ১ মাদকসেবীকে গ্রেপ্তার করেছে।

গত ১০ জুলাই সকাল আনুমানিক সোয়া ৮ টার দিকে মহানগরীর কাটাখালী থানা পুলিশ টাংগন এলাকায় অভিযান পরিচালনা করে একই থানার টাংগন দাড়পাড়া গ্রামের মৃত নুরুল ইসলামের ছেলে মো: তাওহিদ হোসেন সেন্টু (৪৪)-কে গ্রেপ্তার করে। এ সময় তার হেফাজত থেকে সেবনের উদ্দেশ্যে রাখা ৫ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। 

গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে কাটাখালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

মতিহার থানা পুলিশ মাদকবিরোধী অভিযান পরিচালনা করে হেরোইনসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে।

গত ১০ জুলাই রাত আনুমানিক সোয়া ২ টার দিকে মহানগরীর মতিহার থানা পুলিশ চরশ্যামপুর মিজানের মোড় এলাকায় অভিযান পরিচালনা করে একই গ্রামের মো: হাসান আলীর স্ত্রী মোসা: ইতি বেগম (৩৮) এবং একই থানার ধরমপুর দক্ষিণপাড়া গ্রামের মো: সাইদার রহমানের ছেলে মো: রাজন হাসান (২৩)-কে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত আসামিদের হেফাজত থেকে বিক্রির উদ্দেশ্যে রাখা মোট ২.০৪ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। সেইসাথে মাদক বিক্রির কাজে ব্যবহৃত ১টি মোবাইল ফোন জব্দ করা হয়।

এ ঘটনায় গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে মতিহার থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।