শনিবার, আগস্ট ২২, ২০২৬

গোমস্তাপুরে এনসিপির পদযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত

গোমস্তাপুর প্রতিনিধি ১১ জুলাই ২০২৬ ১১:০৭ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
গোমস্তাপুর প্রতিনিধি ১১ জুলাই ২০২৬ ১১:০৭ অপরাহ্ন
গোমস্তাপুরে এনসিপির পদযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত

‎গণভোট বাস্তবায়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং সীমান্ত সুরক্ষার দাবিতে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুরে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র উদ্যোগে পদযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১১ জুলাই) সন্ধ্যায় রহনপুর কলেজ মোড় থেকে পদযাত্রা শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে রহনপুর রেলস্টেশন চত্বরে এসে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত সমাবেশে দলের কেন্দ্রীয় নেতারা দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, সীমান্ত নিরাপত্তা, কর্মসংস্থান এবং রাষ্ট্র সংস্কারসহ বিভিন্ন বিষয় নিয়ে বক্তব্য রাখেন। সমাবেশে বক্তব্য দেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, যুগ্ম আহ্বায়ক ও সংসদ সদস্য আতিক মোজাহিদ, সারোয়ার তুষার,  জাতীয় নারী শক্তির আহ্বায়ক মুনিরা শারমিন, রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ইমরান ইমনসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ।