মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সোমবার রাজশাহী আসছেন
মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু এক দিনের সরকারি সফরে আগামীকাল সোমবার (১৩ জুলাই) রাজশাহী আসবেন। তিনি সকাল আটটায় বিমানযোগে রাজশাহী এসে পৌঁছাবেন।
মন্ত্রী ওইদিন সকাল দশটায় রাজশাহী কেন্দ্রীয় বোটানিক্যাল গার্ডেন ও চিড়িয়াখানা পরিদর্শন করবেন। বেলা এগারোটায় নগরীর তালাইমারী-২৮ নং ওয়ার্ডে ‘রাজশাহী আধুনিক কসাইখানা’ নির্মাণের প্রস্তাবিত স্থান পরিদর্শন করবেন।
দুপুর বারোটায় প্রতিমন্ত্রী রাজশাহী সিটি কর্পোরেশনের নগর ভবনে আধুনিক কসাইখানা নির্মাণ-সংক্রান্ত অংশীজনদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ এবং বিকাল চারটায় শহীদ জিয়া শিশু পার্ক পরিদর্শন করবেন।
প্রতিমন্ত্রী ওইদিন সন্ধ্যা পৌঁনে সাতটায় বিমানযোগে ঢাকার উদ্দেশ্যে রাজশাহী ত্যাগ করবেন।