শনিবার, আগস্ট ২২, ২০২৬

চারঘাটে ৭০০ পিস ট্যাপেন্টাডলসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার

সংবাদ বিজ্ঞপ্তি ১২ জুলাই ২০২৬ ১২:৪৩ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
সংবাদ বিজ্ঞপ্তি ১২ জুলাই ২০২৬ ১২:৪৩ অপরাহ্ন
চারঘাটে ৭০০ পিস ট্যাপেন্টাডলসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার

র‌্যাব-৫, রাজশাহীর সদর কোম্পানীর একটি অপারেশন দল শনিবার (১১ জুলাই) রাত সোয়া ৮ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে রাজশাহীর চারঘাট থানার দিঘলকান্দি ইদগাঁও বটতলা সাথি ফার্নিচারের সামনে অভিযান চালিয়ে ৭০০পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং মাদক ব্যবসার কাজে ব্যবহৃত ১টি মোটরসাইকেলসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। ধৃত আসামীূরা হলো- পুঠিয়া থানার রঘুরামপুরের জাহাঙ্গীর আলমের জারজিস হোসেন (৩২) এবং  নামাজগ্রাম উল্লাপুকুরের মৃত আনারুল ইসলামের ছেলে হাসিব (২৪)।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত আসামিদ্বয়কে জব্দকৃত অবৈধ মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেট সংক্রান্তে জিজ্ঞাসাবাদ করলে তারা বিক্রয়ের উদ্দেশ্যে নিজ নিজ হেফাজতে রেখেছিল মর্মে স্বীকার করে ।

গ্রেফতারকৃত আসামিদ্বয়ের বিরুদ্ধে রাজশাহী জেলার চারঘাট থানায় মামলা রুজু করা হয়েছে।