শনিবার, আগস্ট ২২, ২০২৬

মোহনপুরে আম চুরিকে কেন্দ্র করে হত্যা, দুই আসামীকে গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক ১২ জুলাই ২০২৬ ০২:২৪ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
নিজস্ব প্রতিবেদক ১২ জুলাই ২০২৬ ০২:২৪ অপরাহ্ন
মোহনপুরে আম চুরিকে কেন্দ্র করে হত্যা, দুই আসামীকে গ্রেফতার

মোহনপুরে কথিত আম চুরির ঘটনাকে কেন্দ্র করে আব্দুর রাজ্জাক হত্যা মামলার দুই আসামীকে র‌্যাব-৫, সদর কোম্পানী রাজশাহী এবং র‌্যাব-২ সিপিএসপি যৌথ অভিযানিক দল গ্রেফতার করেছে। ধৃত ব্যক্তিরা হলো- হত্যা মামলার ১ নং আসামী মোহনপুর থানার হরিহরপাড়ার নূর মোহাম্মদের ছেলে মকবুল হোসেন এবং একই থানার  হরিহরপাড়ার মকবুল হোসেনের ছেলে শাহিনুর রহমান বুলবুল (৩০)। আসামীদের ঢাকা থেকে গ্রেফতার করা হয়। খবর বিজ্ঞপ্তির।


র‌্যাব এর যৌথ অভিযানিক দল শনিরবার (১১ জুলাই) রাত ১০:৩৫ ঘটিকায় রাজধানী ঢাকার আদাবর থানার রিংরোড আজমেমি লাইভ এলাকা থেকে বুলবুল (৩০)কে এবং আদাবর থানার ২ নং রিং রোড শ্যামলীর আল মদিনা হোটেল এন্ড রেস্টুরেন্টের সামনে থেকে মকবুল হোসেনকে গ্রেফতার করেছে।


মামলার এজাহারের বরাত দিয়ে সংবাদ বিজ্ঞপ্তিতে জানান হয়, মামলার বাদী মোহনটুর থানার হরিহরপাড়ার আব্দুর রাজ্জাকের ছেলে মো. রাজু (২৮), পেশায় একজন ভ্যানচালক। আসামীগণ একই গ্রামের বাদীর প্রতিবেশী। বাদীর গাছের আম চুরির ঘাটনাকে কেন্দ্র করে বিবাদী মো. রাসেল (৩৬) এর সাথে বাদীর বাকবিতণ্ডা হয়। এরই ধারাবাহিকতায় গত ২৭ জুন ২০২৬ সন্ধ্যা ৬:৩০ ঘটিকায় মোহনপুর থানার হরিহরপাড়া গ্রামস্থ জনৈক আয়েন উদ্দিনের বাড়ির সামনে রাস্তার উপর আসামীগণ বাদী ও তার পরিবারের লোকজনের পথরোধ করে বাঁশের লাঠি ও ইট দিয়ে আঘাত করে গুরুতর আহত করে। ঘটনাস্থলে উপস্থিত লোকজন আহতদের রক্তাক্ত অবস্থায় নওদাপাড়া ইসলামী ব্যাংক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ভিকটিম আ. রাজ্জাক’কে মৃত ঘোষণা করেন।


চাঞ্চল্যকর এ ঘটনায় ভিকটিমের ছেলে মোঃ রাজু (২৮)বাদী হয়ে মোহনপুর থানায় ৮ জনকে এজাহারনামীয় ও ৪/৫ জনকে অজ্ঞাতনামা আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেন, যার মামলা নং-২০, তারিখ ২৮/০৬/২০২৬ ইং, ধারা- ৩৪১/৩০২/৩৪ পেনাল কোড ১৮৬০।  


প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামীদ্বয় উক্ত ঘটনার সাথে তার সম্পৃক্ততার কথা স্বীকার করেছে। গ্রেপ্তারকৃত আসামিদ্বয়কে রাজশাহী জেলার দূর্গাপুর থানায় হস্তান্তর প্রক্রিয়াধীন রয়েছে।