মোহনপুরের আত্রাই অগ্রণী ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবদুল আওয়াল
মোহনপুর উপজেলার অন্যতম শিক্ষা নিকেতন আত্রাই অগ্রণী ডিগ্রি কলেজ। সম্প্রতি কলেজের অধ্যক্ষ অবসর গ্রহণ করায় ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন কলেজটির উপাধ্যক্ষ মাওলানা জিএম আব্দুল আওয়াল।
গত ১১ জুলাই শনিবার কলেজ প্রাঙ্গণে বিদায়ী অধ্যক্ষ আরসুজ্জামান মালেককে আনুষ্ঠানিকভাবে বিদায় সংবর্ধনা দেয়া হয়।। রোববার (১২ জুলাই) কলেজের উপাধ্যক্ষ মাওলানা আবদুল আওয়াল ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। তিনি দায়িত্ব গ্রহণের পর শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীসহ সকলের সহযোগিতা কামনা করেন। তিনি ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব গ্রহণ করায় শিক্ষক, শিক্ষার্থীসহ স্থানীয় সূধিজন তাঁকে অভিনন্দন জানান।