রাসিক প্রশাসকের সাথে রাজশাহী ইলেকট্রিক মিস্ত্রি শ্রমিক ইউনিয়ন নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ
রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটনের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন রাজশাহী ইলেকট্রিক মিস্ত্রি শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত নেতৃবৃন্দ। রোববার (১২ জুলাই) দুপুরে নগর ভবনে প্রশাসকের দপ্তরকক্ষে এ সৌজন্য সাক্ষাৎ করেন তাঁরা।
এ সময় রাসিক প্রশাসক রাজশাহী ইলেকক্ট্রিক মিস্ত্রি শ্রমিক ইউনিয়নের নব-নির্বাচিত কমিটিকে অভিনন্দন ও শুভেচ্ছা জানান। একইসাথে ইউনিয়নের পক্ষ থেকে নেতৃবৃন্দ রাসিক প্রশাসক কে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
সাক্ষাৎকালে ইলেকট্রিক মিস্ত্রি শ্রমিক ইউনিয়নের সভাপতি শমসের আলী রনি, সহ-সভাপতি আকতার হোসেন, সহ-সভাপতি জাকির হোসেন টিটু, সহ-সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়া ও মামুন শেখ, সাংগঠনিক সম্পাদক সানোয়ার হোসেন সানু, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক তরিকুল ইসলাম তারেক, কার্যকরী সদস্য সারওয়ার জাহান সেন্টুসহ অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।