শনিবার, আগস্ট ২২, ২০২৬

নগরীতে এক মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

সংবাদ বিজ্ঞপ্তি ১২ জুলাই ২০২৬ ১০:২৯ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
সংবাদ বিজ্ঞপ্তি ১২ জুলাই ২০২৬ ১০:২৯ অপরাহ্ন
নগরীতে এক মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের দামকুড়া থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে গাঁজাসহ ১ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।

রোববার (১২ জুলাই) বেলা আনুমানিক পৌনে ১১টার দিকে মহানগরীর দামকুড়া থানা পুলিশ জোতরাবোন গ্রামে অভিযান পরিচালনা করে একই গ্রামের মো: মোজাম্মেল হকের ছেলে মো: মিলন হোসেন (৩৮)-কে গ্রেপ্তার করে। এ সময় তার হেফাজত থেকে বিক্রির উদ্দেশ্যে রাখা ৫শ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

উল্লেখ্য, গ্রেপ্তারকৃত আসামির অপরাধ সংক্রান্ত পূর্বের রেকর্ড পর্যালোচনায় তার বিরুদ্ধে আরএমপি’র বিভিন্ন থানায় ৬টি ও রাজশাহী জেলার গোদাগাড়ী থানায় ২টি মাদক মামলার তথ্য পাওয়া যায়।

গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে দামকুড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।