শনিবার, আগস্ট ২২, ২০২৬

ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে শোক প্রকাশ

সংবাদ বিজ্ঞপ্তি ১২ জুলাই ২০২৬ ১০:৪৯ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
সংবাদ বিজ্ঞপ্তি ১২ জুলাই ২০২৬ ১০:৪৯ অপরাহ্ন
ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে শোক প্রকাশ

সাবেক ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি, বিশিষ্ট আইনজীবী, পার্লামেন্টারিয়ান, সাবেক মন্ত্রী ও বাংলাদেশ জাতীয় সংসদের সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে শোক প্রকাশ করা হয়েছে।  

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) উপাচার্য প্রফেসর মো. ফরিদুল ইসলাম এবং উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর মো. আব্দুল আলিম ও উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর মামুনুর রশীদ গভীর শোক প্রকাশ করেছেন। তাঁরা সাবেক ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ও জাতীয় সংসদের স্পিকার হিসেবে জমির উদ্দিন সরকারের অবদান শ্রদ্ধার সাথে স্মরণ করে তাঁর রুহের মাগফিরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। 

তাঁরা জমির উদ্দিন সরকারের মৃত্যুতে দেশ এক বিশিষ্ট পার্লামেন্টারিয়ান এবং একজন কৃতি আইনজীবী, সফল মন্ত্রী ও স্পিকারকে হারালো বলে উল্লেখ করেন। তাঁর মৃত্যু দেশের জন্য এক অপূরণীয় ক্ষতি বলেও তাঁরা উল্লেখ করেন। 

সাবেক ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি, জাতীয় সংসদের স্পিকার, বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং বর্ষীয়ান রাজনীতিবিদ ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন রাজশাহী জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অ্যাড. মো.এরশাদ আলী (ঈশা)।

রবিবার (১২ জুলাই) এক শোকবার্তায় তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার, স্বজন, সহকর্মী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান।

শোকবার্তায় প্রশাসক বলেন, “ব্যারিস্টার জমির উদ্দিন সরকার ছিলেন দেশের একজন প্রাজ্ঞ রাজনীতিবিদ, বিশিষ্ট আইনজীবী ও অভিজ্ঞ সংসদীয় ব্যক্তিত্ব। রাষ্ট্র পরিচালনা, গণতন্ত্রের বিকাশ এবং সাংবিধানিক প্রতিষ্ঠানকে শক্তিশালী করার ক্ষেত্রে তাঁর অবদান জাতি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। তাঁর সততা, প্রজ্ঞা, দেশপ্রেম ও জনকল্যাণে নিবেদিত কর্মময় জীবন আগামী প্রজন্মের জন্য অনুকরণীয় হয়ে থাকবে।”

তিনি মহান আল্লাহর দরবারে মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করার জন্য দোয়া করেন।

সাবেক অস্থায়ী রাষ্ট্রপতি, জাতীয় সংসদের সাবেক স্পিকার, সাবেক মন্ত্রী এবং বিএনপি-এর জাতীয় স্থায়ী কমিটির সদস্য, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার-এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন। রোববার (১২ জুলাই) এক শোক বার্তায় এই শোক প্রকাশ করেন তিনি।

শোক বার্তায় রাসিক প্রশাসক মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেছেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

তিনি বলেন, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার দেশের আইন, গণতন্ত্র ও সংসদীয় কার্যক্রমে গুরুত্বপূর্ণ অবদান রেখে গেছেন। তাঁর দীর্ঘ রাজনৈতিক জীবন, সততা, প্রজ্ঞা ও রাষ্ট্রীয় দায়িত্ব পালনের অবদান দেশের জনগণের কাছে শ্রদ্ধার সঙ্গে স্মরণীয় হয়ে থাকবেন।