বাগমারায় পাঁচ অনলাইন জুয়াড়ি গ্রেফতার
রাজশাহীর বাগমারা উপজেলার গণিপুর ইউনিয়নে পাঁচ অনলাইন জুয়াড়িকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (১১ জুলাই) বিকেলে বাসুবোয়ালিয়া মোড়ে থেকে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। রোববার (১২ জুলাই) গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
পুলিশ জানিয়েছে, গণিপুর ইউনিয়নের বাসুবোয়ালিয়া মোড়ে প্রতিদিন অনলাইন জুয়া খেলার আয়োজন চলে। এতে অনেক যুবকেরা নিঃস্ব হয়ে যাচ্ছে। পুলিশ সেখানে অভিযান চালায়। এসময় আচিনঘাট গ্রামের আনিস এর ছেলে মুশফিকুর রহমান (২৮), বাসুবোয়ালিয়া গ্রামের তৌহিদুল ইসলাম তপু (২২), একই গ্রামের মৃত ময়েন উদ্দিন এর ছেলে মাহফুজুর রহমান (৩৫), মতিউর রহমানের ছেলে শাহিনুর রহমান (৩৫), মতিউর রহমানের ছেলে সাব্বিরকে (২৪) অনলাইন ডিভাইস এ জুয়া খেলার সময় আটক করা হয়। এসময় কয়েকজন পালিয়ে যায়।
বাগমারা থানার অফিসার ইনচার্জ (ওসি) জিল্লুর রহমান বলেন, গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।