শনিবার, আগস্ট ২২, ২০২৬

পরীক্ষা খারাপ হওয়ায় তরুণীর আত্মহত্যা

নিজস্ব প্রতিবেদক ১২ জুলাই ২০২৬ ১০:৫৩ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
নিজস্ব প্রতিবেদক ১২ জুলাই ২০২৬ ১০:৫৩ অপরাহ্ন
পরীক্ষা খারাপ হওয়ায় তরুণীর আত্মহত্যা

রাজশাহীর দুর্গাপুরে এইচএসসি পরীক্ষা খারাপ হওয়ায় আত্মহত্যা করেছে এক তরুণী। এই তরুণী দ্বিতীয়বারের মতো এইচএসসি পরীক্ষা দিচ্ছিল। পরিবারের দাবি, হতাশা থেকে সে আত্মহত্যা করেছে।    

রোববার (১২ জুলাই) দুপুর দুইটার দিকে শয়নকক্ষের সিলিংয়ের আড়ার সঙ্গে শাড়ি পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। নিহত ওই তরুণীর নাম দিশা রানী মহন্ত (১৮)। সে উপজেলার গুনাজিপাড়া গ্রামের। দ্বিজেন্দ্রনাথ মহন্তের মেয়ে। পুঠিয়া উপজেলার ধোগড়াকুল ডিগ্রী কলেজের শিক্ষার্থী ছিলেন সে।

নিহতের পরিবারের সদস্যরা জানান, গেল বছরে দিশা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ে ফেল করে। ফেল করার পর থেকে সে অনেক ভেঙে পড়ে। এ বছর শনিবার (১১ জুলাই) তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ে পরীক্ষা দিয়েছিল দিশা। এই পরীক্ষাও খারাপ হয়। খারাপ হওয়ার কারণে হতাশ হয়ে আত্মহত্যা করেছে সে। 

এছাড়াও দিশার মা শাড়ি দিয়ে গলায় ফাঁস দেওয়া অবস্থায় দেখতে পেয়ে সেখান থেকে নামিয়ে, মেয়েকে বাঁচানোর জন্য পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নিয়ে আসলে সেখানে কর্তব্যরত ডাক্তার দিশাকে মৃত ঘোষণা করেন। 

দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম বলেন, পরীক্ষা খারাপ হওয়ায় এক শিক্ষার্থী আত্মহত্যা করেছে বলে শুনেছি। তার পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে চিকিৎসকরা মৃত ঘোষণা করে। সেখানে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনী ব্যবস্থা নেওয়া হবে।