নাটোরে হাসপাতালে নবজাতকের মৃত্যু, হাসপাতাল ভাঙচুর ও ডাক্তারকে মারপিট
নাটোর পৌর এলাকায় সরকারি হাসপাতালের মা ও শিশু সদনে চিকিৎসকের অবহেলায় এক নবজাতকের মৃত্যুর অভিযোগকে কেন্দ্র করে হাসপাতালে ভাঙচুর ও এক চিকিৎসকের ওপর হামলার ঘটনা ঘটেছে।
জানা গেছে, সদর উপজেলার ছাতনী ইউনিয়নের আগদিঘা পশ্চিমপাড়া গ্রামের বাবু হোসেনের অন্তঃসত্ত্বা স্ত্রী রুমি বেগমকে প্রসবের জন্য মঙ্গলবার সকালে নাটোর মা ও শিশু কল্যাণ কেন্দ্রে ভর্তি করা হয়। প্রসববেদনা শুরু হলে কর্তব্যরত চিকিৎসকেরা জানান, গর্ভের শিশুটি অপরিণত (প্রি-টার্ম) এবং ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। পরে স্বাভাবিক প্রসবের মাধ্যমে নবজাতকের জন্ম হয়।
অন্যদিকে, শিশুটির স্বজনদের দাবি, জন্মের পর নবজাতকের শরীরে অক্সিজেনের ঘাটতি দেখা দিলেও সময়মতো অক্সিজেন দেওয়া হয়নি। চিকিৎসকদের অবহেলার কারণেই শিশুটির মৃত্যু হয়েছে।
ওই প্রসুতি মায়ের সন্তান জন্ম নিলেও কিছুক্ষণ পর নবজাতকের মৃত্যু হয়।
এদিকে চিকিৎসকদের অবহেলার অভিযোগ তুলে হাসপাতালের জানালার কাঁচ ভাঙচুর করেন এবং এক চিকিৎসকের ওপর হামলার ঘটনা ঘটে।
এ বিষয়ে কর্তব্যরত চিকিৎসকদের সঙ্গে যোগাযোগ করা হলে তারা ক্যামেরার সামনে কোনো মন্তব্য করতে রাজি হননি।
চিকিৎসকদের ভাষ্য, জন্মের পর নবজাতকের অবস্থা সংকটাপন্ন হওয়ায় তাকে নাটোর সদর হাসপাতালে নেওয়ার পরামর্শ দেওয়া হয়। সেখানে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
তার দাবি শিশুটি মৃত অবস্থায় জন্ম হয়েছিল।
এব্যাপারে নাটোর সদর থানার অফিসার ইনচার্জ ওসি মনসুর রহমান জানান, এখন পর্যন্ত কোন পক্ষ থানায় অভিযোগ দেয়নি অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে এ।