বদলগাছী অতিবর্ষণে সড়ক ভেঙ্গে পড়ায় যোগাযোগ ব্যবস্থা ব্যাহত
নওগাঁর বদলগাছী পারসোমবাড়ী হতে সেনপাড়া সড়কের বেগুনজোয়ার গ্রামের নিকট অতিবর্ষণে সড়কাংশ ভেঙ্গে গর্তের সৃষ্টি হওয়ায় যানবাহন চলাচলসহ যোগাযোগ ব্যবস্থা মারাত্মক ভাবে ব্যাহত হয়ে পড়েছে। স্থানীয় লোকজন জানায়, গত কয়েক দিনের অতিবর্ষণের কারণে পানি নেমে সড়ক ভেঙ্গে যায় এবং বড় গর্তের সৃষ্টি হয়। পুরো সড়কই ভেঙ্গে পড়েছে। সড়কে পাশে বসবাসরত পরিবারের মেয়েরা জানান, গর্তে তারা আবর্জনা ফেলেছে যাতে পানি নেমে, গর্তের পরিমাণ যেন আরো বেগতিক না হয়। বিশেষ করে শুধু মাত্র ভ্যান রিক্সা পারাপার হচ্ছে অন্য কোন যানবাহন এই সড়ক সংস্কার না করা পর্যন্ত পারাপার করতে পারবে না। এ
তে সাধারণ মানুষ ভোগান্তির মধ্যে পড়বে। পথচারী জাহাঙ্গীর আলমসহ একজন অটো চালক জানান, এই সড়কের ভাংগনস্থানসহ বিভিন্ন জায়গা ঝুকিপূর্ণ হয়ে পড়েছে। ভাংগনস্থান সংস্কার করার পাশাপাশি পুরো সড়ক সংস্কার না করলে আবার আগের মত বেহালদশা দেখা দিবে। আধাইপুর ইউপি চেয়ারম্যান রেজাউল করিম পল্টন জানান, বেগুনজোয়ার ভাংগনস্থানে গিয়েছিলাম। ছবি তুলে ইউএনও মহোদয়কে দিয়েছি। উপজেলা প্রকৌশলী না থানায় ইউএনও ইসরাত জাহান ছনি এর সঙ্গে কথা বললে তিনি জানান আমি খোঁজ নিচ্ছি এবং একজন এসওকে পাঠাচ্ছি সেখানে। নওগাঁ জেলা এলজিইডির নির্বাহী প্রকৌশলী মোঃ বদরুদ্দোজা এর সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি জানান আমি খোঁজ নিয়ে ব্যবস্থা নিচ্ছি।