শনিবার, আগস্ট ২২, ২০২৬

বদলগাছীতে জুলাই পদযাত্রা

বদলগাছী প্রতিনিধি ১৩ জুলাই ২০২৬ ১০:২৩ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
বদলগাছী প্রতিনিধি ১৩ জুলাই ২০২৬ ১০:২৩ অপরাহ্ন
বদলগাছীতে জুলাই পদযাত্রা

নওগাঁর বদলগাছী গণভোট বাস্তবায়ন, কর্মসংস্থান ও সীমান্ত সুরক্ষার দাবিতে জুলাই পদযাত্রা সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় জাতীয় নাগরিক পার্টি এনসিপির কেন্দ্রী কমিটির মুখ্য সংগঠন নাসির উদ্দীন পাটোয়ারী বলেন আমরা পরিবর্তনের দেশ চেয়েছিলাম কিন্তু পাইনি। আবু সাঈদ কেন জীবন দিয়েছিল। আমরা ১৭ বছর নির্যাতন সহ্য করেছি, কত গুম-খুন দেখেছি, এখন আমরা কি দেখতেছি, কি পরিবর্তন পেয়েছি। আবারও চাঁদাবজিতে ভরে গেছে দেশ। আমরা ভাল পড়াশুনা করতে চাই।


আমরা ভালো চিকিৎসা চাই। সুন্দরভাবে চাকুরী পেতে চাই। আমাদের বাংলাদেশে ঘুষ চলবে না, দূর্ণীতি চলবে না, চাঁদাবাজী চলবে না। এই সত্য কথা বলার জন্য আপনাদের সন্তানেরা রাজপথে নেমে এসেছিল। আমরা চেয়েছিলাম সুষ্ঠ নির্বাচন। কিন্তু নির্বাচনে গিয়ে দেখলাম আপনার ১০ কোটি ২০ কোটি টাকা না থাকলে নির্বাচনে দাড়াতে পারবেন না। আমরা এ ধরনের কালচার থেকে বেরিয়ে আসতে চাই। পাশেই সাব-রেজিষ্ট্রি অফিস। সাব-রেজিষ্ট্রি অফিসকে নিয়ে তিনি বললেন এটা দূর্ণীতির আখড়া। আমরা বলেছি এসব পরিবর্তন করতে হবে। 


সোমবার (১৩ জুলাই) বিকালে বদলগাছী মুক্তিযোদ্ধা স্মৃতিসৌদ্ধ প্রাঙ্গনে আয়োজিত অনুষ্ঠানে এনসিপি থেকে সম্ভাব্য উপজেলা চেয়ার পদপ্রার্থী আবু আসাদ নওশের এর সভাপতিত্বে অন্যাদের মধ্যে বক্তব্য রাখেন এনসিপির কেন্দ্রী নারী নেত্রী মনিরা শারমিন, সাইফ মোস্তাফিজ, নওগাঁ জেলা এনসিপির আহবায়ক মাহফুজার রহমান রুবেল এবং সদস্য তারিকুল ইসলাম দিপু, ইমরান ইমন প্রমূখ।