শনিবার, আগস্ট ২২, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জ শ্রমিক ইউনিয়নের মৃত সদস্যদের আর্থিক সহায়তা প্রদান

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ১৩ জুলাই ২০২৬ ১০:২৬ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ১৩ জুলাই ২০২৬ ১০:২৬ অপরাহ্ন
চাঁপাইনবাবগঞ্জ শ্রমিক ইউনিয়নের মৃত সদস্যদের আর্থিক সহায়তা প্রদান

চাঁপাইনবাবগঞ্জ জেলা ট্রাক, ট্যাংকলরি ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের মৃত সদস্যদের পরিবারকে এবং তাদের সন্তানদের বিয়ের জন্য ১৫ লাখ ৯০ হাজার টাকার আর্থিক সহায়তা দেয়া হয়েছে। সোমবার (১৩ জুলাই) দুপুরে শ্রমিক ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে এই নগদ অর্থ প্রদান করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন, বাস মালিক গ্রুপের সভাপতি দানিউল হক, সিনিয়র সহসভাপতি খাইরুল ইসলাম, ট্রাক মালিক গ্রুপের সভাপতি বজলার রহমান ও সাধারণ সম্পাদক আব্দুল মতিন, জেলা ট্রাক, ট্যাংকলরি ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি সাইদুর রহমান ও সাধারণ সম্পাদক আনারুল ইসলাম আনার, সহসভাপতি আমিনুল ইসলামসহ অন্যন্য নেতৃবৃন্দ। 

অনুষ্ঠানে জানানো হয়, সংগঠনের মৃত ১১ সদস্যের পরিবারকে ৭০ হাজার করে মোট ৭ লাখ ৭০ হাজার টাকা দেয়া হয়। এছাড়াও ২৪ সদস্যের মেয়ের বিয়ের জন্য ৩০ হাজার এবং ৫ জন ছেলের বিয়ের জন্য ২০ হাজার টাকা করে মোট ৮ লাখ ২০ হাজার টাকা দেয়া হয়।

উল্লেখ্য শ্রমিক  ইউনিয়ন নিজস্ব তহবিল থেকে এ আর্থিক সহায়তা দিয়ে আসছে বলে জানান নেতৃবৃন্দ।