শনিবার, আগস্ট ২২, ২০২৬

আদমদীঘিতে কুকুরের কামড়ে ৭ জন আহত

আদমদীঘি প্রতিনিধি ১৩ জুলাই ২০২৬ ১০:৪০ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
আদমদীঘি প্রতিনিধি ১৩ জুলাই ২০২৬ ১০:৪০ অপরাহ্ন
আদমদীঘিতে কুকুরের কামড়ে ৭ জন আহত

বগুড়ার আদমদীঘিতে  কুবুরের কামড়ে ৭ ব্যাক্তি আহত হয়েছে । সোমবার (১৩ জুলাই) দুপুরে উপজেলার সান্তাহার ইউনিয়নের দমদমা গ্রামে এই ঘটনা ঘটে । আহত ব্যাক্তিরা স্থানীয় ভাবে বিভিন্ন চিকিৎসকের নিকট প্রাথমিক চিকিৎসা গ্রহন করেছেন । আহত ব্যাক্তিরা হলেন,দমদমা গ্রামের পূর্ব পাড়া মহল্লার মনির উদ্দীন বাবুল(৬৮),শহিদুল ইসলাম(৬৪)), রিজিয়া বেগম(৬৫), আবুল কালাম(৪৫) ও পাশের গ্রামের তিন পথচারী। পরে গ্রামবাসি ক্ষিপ্ত কুকুরটিকে মেরে ফেলে ।

গ্রামবাসি ও আহত ব্যাক্তি মনির উদ্দীন জানান,সকাল থেকে কুকুরটি গ্রামের বিভিন্ন লোকজনকে ক্ষিপ্ত হয়ে তাড়া করছিল । দুপুরের দিকে কুকুরটি আরো ক্ষিপ্ত হয়ে বিভিন্ন মানুষকে কামড় দিতে শুরু করে এবং একে একে সাত ব্যাক্তিকে কামড় দিয়ে গুরুতর জখম করে । কুকুরের এমন আচরনে গ্রামের মানুষের মধ্যে চরম আতংক দেখা দেয় এবং তারা ছুটাছুটি শুরু করে  । পরে গ্রামের মানুষ লাঠিসোডা নিয়ে কুকুরটিকে ধাওয়া করে এবং এক পর্যায়ে তাকে মেরে ফেলে পাশের বিলে ফেলে দেয় । গুরুতর আহত শহিদুল ইসলাম বলেন, কুকুরের কামড়ে তার পায়ের অনেকটা মাংস কেটে গিয়েছে । প্রাথমিক চিকিৎসা নেওয়ার পর চিকিৎসকরা তাঁকে হাসপাতালে গিয়ে দ্রুত ভ্যাকসিন দেয়ার পরামর্শ দিয়েছেন । ওই গ্রামের লোকজন বলেন,তাদের গ্রামে শতাধিক বেওয়ারিশ কুকুর রয়েছে । প্রতি বছর এই মৌসুমে কুকুরের জলাতংক রোগ হওয়ায় কুকুর ক্ষিপ্ত হয়ে মানুষজনকে কামড় দিতে শুরু ।