শনিবার, আগস্ট ২২, ২০২৬

রাবি বিএনসিসির র‌্যাংক ব্যাজ প্রদান অনুষ্ঠিত

সংবাদ বিজ্ঞপ্তি ১৩ জুলাই ২০২৬ ১০:৪০ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
সংবাদ বিজ্ঞপ্তি ১৩ জুলাই ২০২৬ ১০:৪০ অপরাহ্ন
রাবি বিএনসিসির র‌্যাংক ব্যাজ প্রদান অনুষ্ঠিত
রাবি বিএনসিসি নৌ শাখাকে শুভেচ্ছা স্মারক উপহার দেন উপাচার্য প্রফেসর মো. ফরিদুল ইসলাম

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) বিএনসিসি নৌ শাখার ক্যাডেট আন্ডার অফিসার (সিইউও)-এর র‌্যাংক ব্যাজ প্রদান সোমবার (১৩ জুলাই) বিকেলে প্রশাসন ভবনের কনফারেন্স কক্ষে অনুষ্ঠিত হয়। পদোন্নতিপ্রাপ্ত সিইউও-কে র‌্যাংক ব্যাজ পরিয়ে দেন উপাচার্য প্রফেসর মো. ফরিদুল ইসলাম। সেখানে অন্যদের মধ্যে উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর মো. আব্দুল আলিম ও উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর মামুনুর রশীদ, জনসংযোগ দপ্তরের প্রশাসক প্রফেসর এস এম কামরুজ্জামান, রাবি বিএনসিসি নৌ শাখার প্রফেসর আন্ডার অফিসার প্রফেসর মু. খলিলুর রহমানসহ সংশ্লিষ্ট ক্যাডেটবৃন্দ উপস্থিত ছিলেন।

উপাচার্য বিএনসিসি নৌ শাখাকে শুভেচ্ছা স্মারক উপহার দেন।